5G কানেক্টিভিটি আর 10GB RAM সহ লঞ্চ হল Xiaomi Mi Mix 3

|

চিনে লঞ্চ হল বিশ্বের প্রথম 5G স্মার্টফোন Mi Mix 3। বৃহস্পতিবার চিনে এই ফোন লঞ্চ করেছে শাওমি। এর সাথই Mi Mix 3 ফোনে থাকবে 10GB RAM। একটি প্যালেস মিউজিয়াম স্পেশাল এডিশানে লঞ্চ হবে Mi Mix 3। 2019 সালের প্রথমার্ধে বাজারে আসবে 5G Mi Mix 3।

5G কানেক্টিভিটি আর 10GB RAM সহ লঞ্চ হল Xiaomi Mi Mix 3

Mi Mix 3 এর দাম

চিনে 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টে Mi Mix 3 এর দাম ৩২৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৩০০ টাকা)। 8GB RAM/128GB স্টোরেজ মডেলে Mi Mix 3 এর দাম ৩৫৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৯০০ টাকা)। 8GB RAM/256GB স্টোরেজে Mi Mix 3 কিনতে খরচ হবে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪২,২০০ টাকা)। আর সর্বোচ্চ 10GB RAM/256GB স্টোরেজ প্যালেস এডিশান Mi Mix 3 এর দাম ৪৯৯৯ ইউয়ান (প্রায় ৫২,৭০০ টাকা)।

Mi Mix 3 স্পেসিফিকেশান

Xiaomi Mi Mix 3 তে রয়েছে ৬.৩৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেল+১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় প্রতি সেকেন্ডে ৯৬০ ফ্রেম স্পিডে স্লো মোশাল ভিডিও তোলা সম্ভব। এছাড়াও ফোনের সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেল+৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্লাইডিং মেকানিজিমের মাধ্যমে ফোনের ক্যামেরা উপরে উঠে আসে। আগে Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

Xiaomi Mi Mix 3 এর ভিতরে রয়েছে এনটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে 10GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। Xiaomi Mi Mix 3 তে রয়েছে ১০ ওয়াট ওয়ারলেস চার্জ সাপোর্ট। 6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+ স্টোরেজ আর 10GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Xiaomi Mi Mix 3।

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 3 with 5G capabilities, 10GB RAM has been launched in China.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X