Xiaomi Poco F1 আর Redmi 6A ফ্ল্যাশ সেলের নাড়ী নক্ষত্র: রয়েছে ৮,৪০০ টাকা পর্যন্ত ছাড়

|

বুধবার দুপুরে একই সাথে বিক্রি হবে একটি বাজেট ও একটি মিডরেঞ্জ শাওমি ফোন। সম্প্রতি লঞ্চ হয়েছে এই দুটি স্মার্টফোন। এই ফোনদুটি হল Redmi 6A আর Poco F1। শুধুমাত্র অ্যামাজন ও Mi.com থেকে কেনা যাবে Redmi 6A। অন্যদিকে Poco F1 পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্ট আর Mi.com থেকে। Poco F1 কিনলে পাওয়া যাবে ৮,৪০০ টাকা পর্যন্ত সুবিধা আর 6TB পর্যন্ত ডাটা। বুধবার দুপুর ১২ টায় দুটি ফোন বিক্রি শুরু হবে।

Xiaomi Poco F1 আর Redmi 6A ফ্ল্যাশ সেলের নাড়ী নক্ষত্র: রয়েছে ৮,৪০০

Poco F1-এর দাম

ভারতে 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২০,৯৯৯ টাকা। 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২৩,৯৯৯ টাকা। আর হাই এন্ড 8GB RAM/256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২৮,৯৯৯ টাকা। এর মধ্যে শুধু 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্ট ইতিমধ্যেই ওপেন সেলে পাওয়া যাবে। বাকি তিনটি ভেরিয়েন্টের ফ্ল্যাশসেল শুরু হবে বুধবার দুপুর ১২ টায়।

রিলায়েন্স জিও গ্রাহকরা Poco F1 কিনলে ২৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে পারেন। এছাড়াও MAkeMyTrip থেকে ফ্লাইট ও হোটেল বুকিং এ ৫৬০০ টাকার সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও ইতিরিক্ত কোন খরচ ছাড়াই পাওয়া যাবে 6TB পর্যন্ত ডাটা।

Poco F1 স্পেসিফিকেশান

Poco F1 ফোনে একটি ৬.১ ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। তবে হাই এন্ড 8GB RAM ভেরিয়েন্টে কেভলার ব্যাক ব্যবহার হয়েছে। যা অন্য মেটিলিয়ালের থেকে একটু বেশি মজবুত। Poco F1 ফোনে লিকুইড কুলিং ব্যবহার হয়েছে। Poco F1 ফোনের ভিতরে একটি Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB/128GB/256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ একটি ডুয়াল ক্যামেরা থাকবে। এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

আপাতত কোম্পানির MIUI 9.6 সহ Poco F1লঞ্চ হলেও কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে যাবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। ফোনের সাথে একটি 5V/2A চার্জার দেওয়া হবে।

Redmi 6A -এর দাম

2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম ৫৯৯৯ টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে ৬৯৯৯ টাকা। বুধবার দুপুর ১২ টায় অ্যামাজন আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।

Redmi 6A স্পেসিফিকেশান

Redmi 6A তে থাকবে ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio A11 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।

Redmi 6A তে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, 4G VoLTE আর IR ব্লাস্টার। Redmi 6 এ থাকবে একটি নন রিমুভেবেল 3000mAh ব্যাটারি।

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6A and Poco F1 to Go on Sale in India Today

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X