সমস্যা রয়েছে ডিসপ্লেতে, অভিযোগ জানালেন Poco F1 গ্রাহকরা

By Satyaki Bhattacharyya
|

লঞ্চের পর থেকেই গ্রাহকের মন কেড়েছে শাওমির বাজেট ফ্ল্যাগশিপ Poco F1। অবিশ্বাস্য কম দামে এই ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ Snapdragon 845 চিপসেট। এর সাথেই রয়েছে 6GB/8GB RAM। তবে কয়েকদিন আগে Poco F1 এর বিরুদ্ধে ইন্টারনেট থেকে HD ভিডিও স্ট্রিম না করতে পারার অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকার কারনেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন Poco F1 গ্রাহকরা। তবে সম্প্রতি এক রিপোর্টে আরও মারাত্মক অভিযোগ উঠলো Poco F1 ফোনের ডিসপ্লের বিরুদ্ধে।

সমস্যা রয়েছে ডিসপ্লেতে, অভিযোগ জানালেন Poco F1 গ্রাহকরা

XDA ফোরামে Poco F1 গ্রাহকরা অভিযোগ করেছেন ফোনের ডিসপ্লের নীচ থেকে ডিসপ্লে আলো বড়িয়ে আসছে। টেকনিকাল ভাষায় একে “ডিসপ্লে ব্লিডিং” বলা হয়। এর ফলেই অন্ধকারে এই ফোন ব্যবহারের সময় ডিসপ্লের নীচ থেকে আলো দেখা যাচ্ছে। শুরুতে শুধুমাত্র ভারতের গ্রাহকরা এই সমস্যার কথা জানালেও পরে ইন্দোনেশিয়ার এক Poco F1 গ্রাহক জানিয়েছেন তার ফোনের ডিসপ্লেতেও একই সমস্যা দেখা গিয়েছে। এর ফলেই Poco F1 ফোনের হার্ডওয়্যারের গুনমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, Poco F1 ফোনে একটি ৬.১ ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। তবে হাই এন্ড 8GB RAM ভেরিয়েন্টে কেভলার ব্যাক ব্যবহার হয়েছে। যা অন্য মেটিলিয়ালের থেকে একটু বেশি মজবুত। Poco F1 ফোনে লিকুইড কুলিং ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে PUBG এর মতো গেম খেলার জন্য আদর্শ Poco F1।

Poco F1 ফোনের ভিতরে একটি Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB/128GB/256GB স্টোরেজ। ছবি তোলার জন্য Poco F1 এ একটি ডুয়াল ক্যামেরা থাকবে। এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

আপাতত কোম্পানির MIUI 9.6 সহ Poco F1লঞ্চ হলেও কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে যাবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। ফোনের সাথে একটি 5V/2A চার্জার দেওয়া হবে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে Poco F1।

Best Mobiles in India

English summary
Xiaomi Poco F1 users are reporting that they are facing display bleeding issues with the device.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X