Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল নতুন Redmi 5A। রয়েছে 13MP ক্যামেরা, 3000 mAh ব্যাটারি
অবশেষে শাওমি লঞ্চ করলো 'দেশ কা স্মার্টফোন'। আগেই আমরা জানিয়েছিলাম নতুন এই স্মার্টফোনের নাম Redmi 5A।

নতুন এই ফোন ইতিমধ্যে চিনে লঞ্চ করেছে কোম্পানি। দুটি ভেরিয়েন্টে ভারতে লছ হয়েছে Redmi 5A। 2GB+16GB ভেরিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা আর 3GB+32GB ভেরিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। ভারতের বাজারে কোম্পানিকে এক নম্বন স্থানে বসানোর জন্য গ্রাহকদের ধন্যবাদ জানাতে প্রথম ৫ মিলিয়ান Redmi 5A (3GB+32GB) ৪,৯৯৯ টাকায় বিক্রি করার ঘোষনা করেছে শাওমি।
নিচে দেখে নিন নতুন এই ফোনের স্পেসিফিকেশান ও ফিচারস।

ডিজাইন
দাম কম হলেও Redmi 5A-তে থাকছে মেটাল বডি। Redmi 4A-এর থেকে এটি একটি বড় আপগ্রেড। এছাড়া বাকি অনেকটাই Redmi 5A দেখতে Redmi 4A-এর মতোই। মেটাল বডি হওয়া সত্ত্বেও ফোনটি বেশ হাল্কা। যদিও এই ফোনে নেই কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

স্পেসিফিকেশান
Redmi 5A-তে আছে ৫ ইঞ্চি HD 720p ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কোয়াড-কোর 1.2GHz 64-bit Snapdragon 425 চিপসেট। ফোনে রয়েছে 2GB RAM আর 16GB স্টোরেজ অপশান অথবা 3GB RAM আর 32GB স্টোরেজ অপশান। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে একটি 3000 mAh নন রিমুভাল ব্যাটারি।
ফোনের পিছনে রয়েছে 13MP f/2.0 ক্যামেরা সাথে রয়েছে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা।

সফটওয়ার ও কানেক্টিভিটি
Redmi 5A চলবে MIUI 9 বেসড অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে। ফোনে কানেক্টিভিটির জন্য রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, Infrared, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, আর একটি মাইক্রো USB পোর্ট।

কোথায় পাবেন?
Redmi 5A পাওয়া যাবে ফ্লিপকার্ট ও mi.com ওয়েবসাইটে। এছাড়াও ফোনটি পাওয়া যাবে সব MI হোম স্টোরে। ফোনটি পাওয়া যাবে ৭ ডিসেম্বর বেলা ১২ টার পর থেকে। যদিও পরে ফোনটি দেশের প্রায় সব রিটেল স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি।
ডার্ক গ্রে, গোল্ড আর রোস গোল্ড কালার অপশানে পাওয়া যাবে এই ফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications