বৃহষ্পতিবার কোথায় পাওয়া যাচ্ছে Redmi 6 আর Nokia 6.1 Plus?

|

সম্প্রতি ভারতে তিনটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল শাওমি। এই ফোনগুলি হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। বৃহষ্পতিবার বিক্রি হবে Redmi 6। শুধুমাত্র ফ্লিপকার্ট আর কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন। ভারতে ৭,৯৯৯ টাকা থেকে Redmi 6 এর দাম শুরু হচ্ছে। এই ফোনে থাকবে MediaTek Helio P22 প্রসেসার।। এই প্রথম ভারতে MediaTek প্রসেসার সহ ফোন লঞ্চ করল চিনের কোম্পানিটি। এছাড়াও Redmi 6 এর অন্যতম আকর্ষণ ১৮:৯ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা আর 3000 mAh ব্যাটারি।

বৃহষ্পতিবার কোথায় পাওয়া যাচ্ছে Redmi 6 আর Nokia 6.1 Plus?

এছাড়াও আজ দুপুর ফ্লিপকার্ট থেকেই পাওয়া যাবে Nokia 6.1 Plus। এই ফোনে রয়েছে গ্লাস বডি ও ডিসপ্লে নচ ডিজাইন। ভারতে জনপ্রিয় Redmi Note 5 Pro ফোনের সাথে প্রতিযোগিতায় জানমে এই স্মার্টফোন।

Redmi 6 এর দাম

ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ৭৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ৯৪৯৯ টাকা। বৃহষ্পতিবার থেকে ফ্লিপকার্ট আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। আপাতত প্রথম দুই মাসের জন্য এই দামে Redmi 6 বিক্রি হবে। পরে ডলারের তুলনায় টাকার দাম বাড়লে বা কমলে এই ফোনের দাম পরিবির্তন করতে পারে কোম্পানি।

Nokia 6.1 Plus এর দাম

ভারতে Nokia 6.1 Plus এর দাম ১৫,৯৯৯ টাকা। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। বৃহশপতিবার দুপুর ১২ টায় ফ্লিপকার্টে শুরু হলে ফ্ল্যাশ সেল।

Redmi 6 স্পেসিফিকেশান

Redmi 6 এ থাকবে একটি ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio P22 চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজ ও 4GB RAM আর 64GB স্টোরেজ এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Redmi 6। এর সাথেই এই ফোনে microSD কার্ড সাপোর্ট থাকবে।

Redmi 6 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল আর এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিযেল সেকেন্ডারি সেন্সার। এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। পোট্রেট মোডে দারুন বোকে এফেক্ট পাওয়া যাবে এই ডুয়াল রিয়ায় ক্যামেরায়। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, 4G VoLTE আর IR ব্লাস্টার। Redmi 6 এ থাকবে একটি নন রিমুভেবেল 3000mAh ব্যাটারি।

Nokia 6.1 Plus স্পেসিফিকেশান

Nokia 6.1 Plus এ থাকবে একটি ৫.৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে। Nokia 6.1 Plus এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 6.1 Plus ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Nokia 6.1 Plus ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Nokia।

কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে Wifi, Bluetooth, GPS আর USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। এই ফোনের ভিতরে একটি 3060 mAh ব্যাটারি থাকবে এই ব্যাটারি জলদি চার্জ করার জন্যই Nokia 6.1 Plus ফোনে Quick Charge 3.0 টেকনোলজি ব্যবহার করেছে Nokia। আপাতত Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমে Nokia 6.1 Plus কেনা গেলেও শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট চলে আসবে বলে জানিয়েছে কোম্পানি।

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6, Nokia 6.1 Plus goes on sale on Thursday.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X