Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
AI ফেস আনলক ও ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Xiaomi Redmi 6 Pro
কোম্পানির লেটেস্ট বাজেট স্মার্টফোন Redmi 6 Pro লঞ্চ করল Xiaomi। রবিবার চিনে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে Xiaomi । এই একই ইভেন্টে কোম্পানির নতুন জেনারেশানের Mi Pad 4 ট্যাবলেট লঞ্চ করেছে Xiaomi। Xiaomi Redmi 6 Pro তে রয়েছে একটি 19:9 ডিসপ্লে। আর ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। এই প্রথম কোম্পানির বাজেট স্মার্টফোন Redmi সিরিজে এই কালো নচ দেখা গেল। যদিও আপনি যদি স্মার্টফোনের নচ ডিজাইন পছন্দ না করেন তবে এই নচ আড়াল করার উপায় এই ফোনে যোগ করেছে। Xiaomi।

ডিসপ্লের উপরে নচ ছাড়া এই ফোনে Redmi Note 5 Pro এর সাথে একই ডিজাইন ব্যবহার করেছে কোম্পানি। Xiaomi Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। আগেই জানানো হয়েছে ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ।
Xiaomi Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 625 চিপসেট। এর সাথেই থাকবে একটি Adreno 506 GPU। Redmi 6 Pro তে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। 3GB RAM + 32GB স্টোরেজ, 4GB RAM + 32 GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পাওয়া যাবে।
Redmi 6 Pro এর পিছনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 12MP। এর সাথেই এই ক্যামেরায় থাকছে 5MP সেকেন্ডারি সেন্সার আর একটি LED ফ্ল্যাশ। Redmi 6 Pro এ থাকবে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের AI ফেস আনলক ফিচার কাজ করবে। Redmi 6 Pro তে ডুয়াল সিম সাপোর্ট থাকবে। এই ফোনের সিম ট্রে তে একই সাথে দুটি সিম কার্ড ও একটি microSDকার্ড ব্যবহার করা যাবে।
Redmi 6 Pro এর ভিতরে থাকছে একটি 4000 mAh ব্যটারি। এছাড়াও এই ফোনের সামনে থাকবে একটি IR ব্লাস্টার। এর মাধ্যমে এই ফোনকে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করা সম্ভব। ব্ল্যাক, ব্লু, গোল্ড, পিঙ্ক ও রেড কালার ভেরিয়েন্টে Xiaomi Redmi 6 Pro পাওয়া যাবে।
কত দাম? কোথায় পাবেন?
তিনটি স্টরেজ ভেরিয়েন্টে Xiaomi Redmi 6 Pro পাওয়া যাবে। 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১০৪০০ টাকা)। স্টোরেজ। 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১১৯৯ ইউয়ান (প্রায় ১২৫০০ টাকা)। আর হাই এন্ড 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২৯৯ ইউয়ান (প্রায় ১৩৬০০ টাকা)। আপাতত শুধুমাত্র চিনে আগামী ২৬ জুন থেকে Xiaomi Redmi 6 Pro বিক্রি শুরু হবে। তবে ভারতের বাজারে এই ফোনের আগমন সম্পর্কে কোন মন্তব্য করেনি Xiaomi।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications