Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
সোমবার প্রথম ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi 6
মধ্যে সোমবার বিক্রি শুরু হল Redmi 6, শুধুমাত্র ফ্লিপকার্ট আর কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন।
গত সপ্তাহে ভারতে তিনটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল শাওমি। এই ফোনগুলি হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। এর মধ্যে সোমবার বিক্রি শুরু হল Redmi 6। শুধুমাত্র ফ্লিপকার্ট আর কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন। আজকে শুধু Redmi 6 বিক্রি শুরু হলেও এই সপ্তাহেই Redmi 6 Pro আর আগামী সপ্তাহে বিক্রি শুরু হবে Redmi 6A।

ভারতে ৭,৯৯৯ টাকা থেকে Redmi 6 এর দাম শুরু হচ্ছে। এই ফোনে থাকবে MediaTek Helio P22 প্রসেসার।। এই প্রথম ভারতে MediaTek প্রসেসার সহ ফোন লঞ্চ করল চিনের কোম্পানিটি। এছাড়াও Redmi 6 এর অন্যতম আকর্ষণ ১৮:৯ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা আর 3000 mAh ব্যাটারি।
Redmi 6 স্মার্টফোনের দাম
ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ৭৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ৯৪৯৯ টাকা। সোমবার থেকে ফ্লিপকার্ট আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। আপাতত প্রথম দুই মাসের জন্য এই দামে Redmi 6 বিক্রি হবে। পরে ডলারের তুলনায় টাকার দাম বাড়লে বা কমলে এই ফোনের দাম পরিবির্তন করতে পারে কোম্পানি।
Redmi 6 স্পেসিফিকেশান
Redmi 6 এ থাকবে একটি ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio P22 চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজ ও 4GB RAM আর 64GB স্টোরেজ এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Redmi 6। এর সাথেই এই ফোনে microSD কার্ড সাপোর্ট থাকবে।
Redmi 6 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল আর এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিযেল সেকেন্ডারি সেন্সার। এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। পোট্রেট মোডে দারুন বোকে এফেক্ট পাওয়া যাবে এই ডুয়াল রিয়ায় ক্যামেরায়। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, 4G VoLTE আর IR ব্লাস্টার। Redmi 6 এ থাকবে একটি নন রিমুভেবেল 3000mAh ব্যাটারি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications