Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জবর খবর: শাওমি রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো-এর ফার্স্ট সেল
Redmi Note 5 এবং Redmi Note 5 Pro নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি শাওমির ফার্স্ট ফ্ল্যাশ সেল। Flipkart এবং mi.com-এ চলছে এই জোরদার সেল। শাওমির দাবি, সেলে চাহিদা রয়েছে বেশ।

সংস্থার দাবি, ফ্ল্যাশ সেলের প্রথম তিন মিনিটেই নাকি ৩ লক্ষ Redmi Note 5 ও Redmi Note 5 Pro ডিভাইস বিক্রি হয়েছে। শাওমির দাবি, এই সেল সবথেকে বড় সেল। এই ডিভাইস দুটি ছাড়াও Mi TV 4-ও বাজারে এনেছে শাওমি। সংস্থার দাবি, দশ সেকেন্ডেই বিক্রি হয়ে গিয়েছে সে সব টিভি। যদিও ঠিক কতগুলি টিভির বিক্রিবাটা হয়েছে, তা এখনও বলেনি শাওমি।
শাওমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন তার ট্যুইটারে এই ঘোষণা করেছেন। তাঁর ট্যুইট ছিল,
আমরা তিন মিনিটেই ৩ লক্ষ ফোন বিক্রি করেছি। এর মানে প্রতি মিনিটে ১ লক্ষ ফোন। রেডমি নোটের দারুণ সাফল্যের পর এই ফোন যাতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে, সেই চেষ্টা করছি আমরা। দেশের মধ্যে সব থেকে বড় সেল এটি।
শাওমির বৃহস্পতি এদেশে অন্তত তুঙ্গে। গত বছর এদেশে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi Note 4 ফোনটি। ভবিষ্যতে এই নতুন হ্যান্ডসেটের কতটা জনপ্রিয়তা হতে পারে, সেটাই দেখার।
এরমধ্যেই পরবর্তী সেলের জন্য শাওমি দিন ঘোষণা করে দিয়েছে। Flipkart এবং mi.com-এ আগামী ২৮ তারিখ রাত ১২টা থেকে শুরু হবে বিক্রি। Mi Home stores-এও মিলবে এই ফোন, তবে তা সংখ্যায় কম। আগামী ২৭ ফেব্রুয়ারি বিক্রি শুরু হবে Mi LED TV 4-এর।
এই ডিভাইস কেনার ইচ্ছে থাকলে দামও জেনে রাখা ভাল। Xiaomi Redmi Note 5-এর 3GB RAM-এর ভেরিয়েন্টের ফোনের দাম ৯ হাজার ৯৯৯টাকা। 4GB RAM-এর দাম ২ হাজার বেশি, ১১ হাজার ৯৯৯। Xiaomi Redmi Note 5 Pro বিক্রি হচ্ছে ১৩ হাজার ৯৯৯ টাকায়। সেটি 4GB RAM ভেরিয়েন্টের আর ৬জিবির দাম পড়বে ১৬ হাজার ৯৯৯ টাকা। ৫৫ ইঞ্চির Mi LED TV 4 দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications