Just In
- 1402 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1410 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1413 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1421 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ফ্লেম রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ হল Redmi Note 5 Pro
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 5 Pro। লঞ্চের পরেই মিডরেঞ্জ সেগমেন্টে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ব্ল্যাক, ব্লু, গোল্ড আর রোজ গোল্ড কালারে ভারতে পাওয়া যায় Redmi Note 5 Pro। এবার নতুন ফ্লেম রেড কালারে ভারতে বিক্রি শুরু হল জনপ্রিয় এই স্মার্টফোন।

জুন মাসে চিনে প্রথম দেখা গিয়েছিল ফ্লেম রেড কালারের Redmi Note 5 Pro। মঙ্গলবার সকাল ১০টা থেকে ফ্লিপকার্টে এই ফোন বিক্রি শুরু হল। 4GB RAM ও 6GB RAM দুই ভেরিয়েন্টেই ভারতে নতুন ফ্লেম রেড Redmi Note 5 Pro পাওয়া যাবে।
ভারতে 4GB RAM Redmi Note 5 Pro এর দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে হাই এন্ড 6GB RAM Redmi Note 5 Pro কিনতে খরচ হয় ১৬,৯৯৯ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই এই ফোন কেনা যায়। নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ হওয়ার পরে ভারতে পাঁচটি রঙে পাওয়া যাবে এই বছরের বেস্ট সেলিং স্মার্টফোন।
Redmi Note 5 Pro স্পেসিফিকেশান
ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, ৩.৫ মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন ১৮১ গ্রাম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications