Just In
- 1449 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1457 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1460 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1468 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কবে ভারতে আসছে রেডমি নোট ৭? জানালো শাওমি
অপেক্ষার অবসান। ২৮ ফেব্রুয়ারি ভারতে আসছে রেডমি নোট ৭। জানুয়ারি মাসে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল। রেডমি নোট ৭ ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। আজ্ঞে হ্যাঁ, এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল স্যামসাং সেন্সার।

এছাড়াও রেডমি নোট ৭ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট আর বিশাল 4,000 mAh ব্যাটারি। ১৫ জানুয়ারি চিনে বিক্রি শুরু হয়েছিল এই ফোন। সম্প্রতি কোম্পানি জানিয়েছে তিন সপ্তাহের কম সময়ে ১০ লক্ষের বেশি রেডমি নোট ৭ বিক্রি হয়েছে চিনে।
রেডমি নোট ৭ এর দাম
3GB RAM + 32GB স্টোরেজে রেডমি নোট ৭ এর দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১০,০০০ টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে রেডমি নোট ৭ এর দাম ১,১৯৯ ইউয়ান (১২,৫০০ টাকা)। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৪,৫০০ টাকা)।
রেডমি নোট ৭ স্পেসিফিকেশান
রেডমি নোট ৭ এ থাকছে একটি ৬.৩ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। রেডমি নোট ৭ এর ওজন ১৮৬ গ্রাম।
রেডমি নোট ৭ ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার থাকছে। ফোনের সামনে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডুয়াল সিম রেডমি নোট ৭ এ অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications