ভারতে আরও একটি নতুন বাজেট ফোন লঞ্চ করল শাওমি

এই ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরী। কিন্তু এই ফোনের ফিল মেটালের মতোই। iPhone X এর মতো দেখতে ফোনের পিছনের ডুয়াল ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

By Gizbot Bureau
|

ভারতে আরও একটি নতুন ফোন লঞ্চ করল শাওমি। আজ নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন Redmi Y2। এই ফোনের 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। চিনে এই ফোনটি ইতিমধ্যেই Redmi S2 নামে পাওয়া যায়।

ভারতে আরও একটি নতুন বাজেট ফোন লঞ্চ করল শাওমি

3GB মডেলটি শুধুমাত্র অফলাইনেই পাওয়া যাবে। আর 4GB মডেল পাওয়া যাবে শুধুমাত্র অ্যামাজনে। ১২ জুন থেকে এই ফোন বিক্রি শুরু করবে শাওমি। প্রথম দিনে ফোন কিনলে ICICI ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা ৫০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও এয়ারটেল গ্রাহকরা পাবেন ১৮০০ টাকা ক্যাশব্যাক আর 250GB অতিরিক্ত ডাটা।

ডিজাইন

এই ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরী। কিন্তু এই ফোনের ফিল মেটালের মতোই। iPhone X এর মতো দেখতে ফোনের পিছনের ডুয়াল ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

স্পেসিফিকেশান

Redmi Y2 এ আছে ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এর সাথেই এই ফোনে আছে জনপ্রিয় Snapdragon 625 চিপসেট। সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কারর্ডের মাধ্যমে যা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Redmi Y2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে এই ক্যামেরায়। এছাড়াও 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, ট্রিপল SIM সিম স্লট আছে এই ফোনে। ফোনের ব্যাটারি 3080 mAh। ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন MIUI ৯.৫।

Best Mobiles in India

English summary
The Xiaomi Redmi Y2 officially launched in India for a starting price of Rs 9999 for the 3 GB and 32 GB storage variant. The smartphone is powered by the Qualcomm Snapdragon 625 Octa-core chipset with a dual camera setup consisting of a 12 MP primary sensor and a 5 MP depth sensor.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X