Just In
- 1406 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1414 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1417 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1425 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নিজের ফোনে নতুন Poco F1 ফোনের লুক দেবেন কীভাবে?
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Poco F1। মাত্র ২০,৯৯৯ টাকায় এই ফোন লঞ্চ করে গেজেটগুরুদের নজর কেড়েছে Xiaomi-র সাব ব্র্যান্ড Poco। এই ফোনে রয়েছে লেটেস্ট Snpadragon 845 চিপসেট 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। আপাতত MIUI 9.6 অপারেটিং সিস্টেম সহ এই ফোন লঞ্চ করা হয়েছে। অর্থাৎ লঞ্চের সময় Poco F1 এ চলবে Android 8.1 Oreo অপারেটিংস সিস্টেম। তবে এই ফোনের জন্য MIUI কে আলাদা ভাবে সাজিয়েছে Xiaomi। একই সাথে নতুন Poco Launcher সহ লঞ্চ হয়েছে এই ফোন। ইতিমধ্যেই কোম্পানির নিজস্ব ফোরাম থেকে Poco Launcher ডাউনলোড করা যাচ্ছে।

Poco F1লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল Google Play Store থেকে Poco Launcher ডাউনলোড করা যাবে। আর Google Play Storeএ আসার আগেই কোম্পানির নিজস্ব ফোরামে চলে এলো Poco Launcher। আপাতত 0.1.5 বিটা ভার্সানে Poco Launcherডাউনলোড করা যাচ্ছে। এখনো পর্যন্ত কোন MIUI ভার্সানে App Drawer দেখা যায়নি এই প্রথম Poco Launcher এর হাত ধরে MIUI তে App Drawer এর প্রবেশ হল।
নতুন Poco Launcher ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন: https://goo.gl/GyUapC
বহুদিন ধরেই MIUI গ্রাহকরা ফোনে App Drawer না থাকার অভিযোগ তুলে আসছিলেন। নতুন Poco Launcher একই ধরনের অ্যাপ নিজে থেকেই এক জায়গায় সাজিয়ে দেবে। এর সাথেই থার্ড পার্টি আইকন প্যাক সাপোর্ট করবে Poco Launcher। ২৯ অগাস্ট থেকে Google Play Store থেকে Poco Launcher ডাউনলোড করা যাবে। তবে Google Play Store এ Poco Launcher এর বিটা ভার্সান লঞ্চ হবে না কী একবারে স্টেবেল ভার্সান নিয়ে হাজির হবে তা জানায়নি Xiaomi।
কোম্পানির ফোরামে এই পোস্টে জানানো হয়েছে, “নতুন App Drawer ব্যবহার করে গ্রাহকরা সহজেই যে কোন অ্যাপ খুঁজে পাবেন। এক হাতে ব্যবহারের সুবিধার কথা মাথায় রেখে এই লঞ্চার ডিজাইন করা হয়েছে।”এই পোস্টেই Poco Launcher এর স্ক্রিনশট পোস্ট করেছেন এক ফোরাম সদস্য।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications