Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল Poco F1: দাম ও স্পেসিফিকেশান
সম্প্রতি কোম্পানির সাবব্র্যান্ড Pocophone এর ঘোষনা করেছিল Xiaomi। লঞ্চ হল Pocophone ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Poco F1। ২৯ অগাস্ট থেকে Flipkart ও Mi.com থেকে Poco F1কেনা যাবে। ভারতে 20,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। 6GB RAM/64GB স্টোরেজ, 6GB RAM/128GB স্টোরেজ আর 8GB RAM/256GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন Poco F1পাওয়া যাবে।

Poco F-এর দাম
ভারতে 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২০,৯৯৯ টাকা। 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২৩,৯৯৯ টাকা। আর হাই এন্ড 8GB RAM/256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২৮,৯৯৯ টাকা।
Poco F1 লঞ্চ অফার
৩০,০০০ টাকার নীচে ভারতে Poco F1 ফোন লঞ্চ করা হয়েছে। এই দামে OnePlus 6, Huawei Nova 3 আর Asus Zenfone 5Z-এর মতো ফোনগুলিকে দারুন প্রতিযোগিতার সামনে ফেলে দেবে Poco F1। লঞ্চ অফারে Jio গ্রাহকরা ৮০০০ টাকার সুবিধা পাবেন। 6TB পর্যন্ত 4G ডাটা পাবেন Jio গ্রাহকরা। HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা নো কস্ট EMI এর সাথেই ১০০০ টাকার ছাড় পাবেন।
Poco F1 স্পেসিফিকেশান
Poco F1 ফোনে একটি ৬.১ ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। তবে হাই এন্ড 8GB RAM ভেরিয়েন্টে কেভলার ব্যাক ব্যবহার হয়েছে। যা অন্য মেটিলিয়ালের থেকে একটু বেশি মজবুত। Poco F1 ফোনে লিকুইড কুলিং ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে PUBG এর মতো গেম খেলার জন্য আদর্শ Poco F1।
Poco F1 ফোনের ভিতরে একটি Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB/128GB/256GB স্টোরেজ। ছবি তোলার জন্য Poco F1 এ একটি ডুয়াল ক্যামেরা থাকবে। এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
আপাতত কোম্পানির MIUI 9.6 সহ Poco F1লঞ্চ হলেও কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে যাবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। ফোনের সাথে একটি 5V/2A চার্জার দেওয়া হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications