Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
রেডমি কে৩০ ফোনের সাথেই আগামী সপ্তাহে এই দুই প্রোডাক্ট লঞ্চ করবে শাওমি
১০ ডিসেম্বর লঞ্চ হবে রেডমি কে৩০। আগামী সপ্তাহে চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে শাওমি। একই ইভেন্ট থেকে রেডমি স্মার্ট স্পিকার আর নতুন এসি ২১০০ রাউটার লঞ্চ করবে চিনের কোম্পানিটি। এই প্রথম এসি ২১০০ রাউটার বাজারে আনছে বেজিংয়ের কোম্পানিটি। আগে এমআই ব্র্যান্ডের অধীনে রাউটার লঞ্চ হলেও এই প্রথম রেডমি ব্র্যান্ডের অধীনে রাউটার লঞ্চ হবে।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে রেডমি প্রধান লু ওয়েবিং জানিয়েছেন ১০ ডিসেম্বর চিনে নতুন প্রোডাক্টগুলি লঞ্চ হবে। ইতিমধ্যেই স্মার্ট স্পিকার ও নতুন রাউটারের পোস্টার প্রকাশ করেছেন লু। ছবিতে রেডমি স্মার্ট স্পিকারের আকারের আভাস পাওয়া গিয়েছে। এই স্মার্ট স্পিকারে শাওমির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট চলবে।
এছাড়াও নতুন এসি ২১০০ রাউটার লঞ্চ করবে শাওমি। এই প্রথম রেডমি ব্র্যান্ডের অধীনে রাউটার লঞ্চ হবে। এর আগে এসি ২১০০ রাউটার লঞ্চ করেনি চিনের কোম্পানিটি।
এই দুই প্রোডাক্ট ছাড়াও আগামী সপ্তাহে বাজারে আসবে রেডমি কে৩০। এই ফোনে থাকছে একটি ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ফোনে পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার হয়েছে। ৪হি আর ৫জি ভেরিয়েন্টে লঞ্চ হবে রেডমি কে৩০।
রেডমি কে৩০ ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। যদিও ৪জি ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় থাকবে ৬০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের পিছনে নতুন বৃত্তাকার ক্যামেরা মডিউলের মধ্যেই এই ক্যামেরাগুলি থাকবে। এর আগে কোন শাওমি ফোনে এই ক্যামেরা মডিউল ডিজাইন দেখা যায়নি।
রেডমি কে৩০ ফোনে পাঞ্চ-হোল ডিসপ্লেতে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ফোনে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার হবে। মঙ্গলবার মিডরেঞ্জ সিরিজের একাধিক নতুন ৫জি চিপসেট লঞ্চ করেছে কোয়ালকম। এর মধ্যে যে কোন একটি চিপসেট সহ ৫জি ভেরিয়েন্টে লঞ্চ হবে রেডমি কে৩০।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications