Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মিসড কলের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে?
চলতি সপ্তাহে ১২৩পে নিয়ে হাজির হয়েছিল রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইন্টারনেট কানেকশন ছাড়া ফিচার ফোন থেকে ইউপিআই পেমেন্টের জন্য এই উদ্যোগ নিয়েছে রিসার্ভ ব্যাঙ্ক। এই মুহূর্তে শুধুমাত্র স্মার্টফোন থেকে সঠিকভাবে ইউপিআই ব্যবহার করা গেলেও *৯৯# নম্বর ডায়াল করেও এই পেমেন্ট পরিষেবা ব্যবহার করা যেত।

দেশের প্রায় ৪০ কোটি গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন। এই বিপুল পরিমাণ ফিচার ফোন গ্রাহকের হাতের মুঠোয় ডিজিটাল পেমেন্টের সুবিধা পৌঁছে দিতে এবার ইউপিআই১২৩পে নিয়ে হাজির হয়েছে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফিচার ফোন অ্যাপ ছাড়াও মিসড কল, আইভিআর ও প্রক্সিমিটি সাউন্ড বেসড পেমেন্ট করা যাবে।
কিন্তু মিসড কলের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে? এই জন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন। এর ফলে ইন্টারনেট কানেকশন ছাড়াই করা যাবে ইউপিআই পেমেন্ট।
স্টেপ ১। দোকানদার আপনাকে একটি নম্বর দেবেন, এই নম্বরে মিসড কল দিন।
স্টেপ ২। এবার আপনার ফোনে একটি আইভিআর কল আসবে। এবার আপনি যে টাকা পাঠাতে চান তা নিশ্চিত করুন।
স্টেপ ৩। যে পরিমাণ অঙ্ক পাঠাতে চান তা নম্বর প্যাডে টাইপ করুন।
স্টেপ ৪। এবার নম্বর প্যাডে ইউপিআই পিন ডায়াল করলে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
১২৩পে ফিচার ব্যবহার করে আর্থিক লেনদেন ছাড়াও ফাস্ট ট্যাগ রিচার্জ করা যাবে। এছাড়াও বিভিন্ন বিল পেমেন্ট করা যাবে। এছাড়াও চাইলে নিজের ইউপিআই অ্যাকাউন্টের পিন বদল করতে পারবেন ১২৩পে ব্যবহার করে। ১২৩পে এর সাপোর্টের জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি ২৪ ঘণ্টা হেল্পলাইন শুরু করেছে। যে কোন রকম সমস্যার সম্মুখীন হলে এনপিসিআই ওয়েবসাইট অথবা ১৪৪৩১ ও ১৮০০ ৮৯১ ৩৩৩৩ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications