Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মুখ দেখিয়েই খুলুন নিজের ফেসবুক অ্যাকাউন্ট
ফেসিয়াল রেকগনিশন ফিচারের মাধ্যমে খুব শিগগিরই নিজের ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে।
ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন? অনেক কিছু করার আছে, কিন্তু সেটা নানান ঝক্কির পর।

এখন কিন্তু সেই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে চলেছে ফেসবুক। Tech Crunch এবং Matt Navarra-র পোস্ট থেকে জানা গিয়েছে, এবার থেকে অ্যাকাউন্ট ওপেনের জন্য ফেস রেকগনিশন টেকনোলজি আনতে চলেছে ফেসবুক। ফেসবুক জানিয়েছে, যে ডিভাইস গুলিতে ইতিমধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে, সেই ডিভাইস গুলিতেই কাজ করবে এই ফেস রিকগনিশন।
বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহক নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলেছে। যদি ফিচারটি বিশ্বাসযোগ্য হয়ে থাকে, তাহলে তা সবার জন্য চলে আসতে চলেছে। বলে রাখা ভাল, ফেসবুক এর বিশ্বাসযোগ্যতাটা কতখানি সেটা আগে যাচাই করতে চাইছে। স্ক্যানিং ফিচার্স ঠিকঠাক না হলে তো আবার অ্যাকাউন্ট হ্যাকের রমরমা বাড়বে। কারণ অনেকে তো গ্রাহকদের মুখের ছবি দিয়েও তাহলে স্ক্যান করে ফেলতে পারে। সে কারণেই একটু সময় নেওয়া।
প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তা হল গ্রাহকরা তাঁদের মুখের কাছে ফোনটিকে ধরবেন। ফেসবুক অ্যাপ তাঁদের মুখ স্ক্যান করে ফেলবে। আপনার ওয়ালে থাকা ট্যাগড ছবি বা ভিডিওর সঙ্গে কমপেয়ার করবে, মিলে গেলেই ওপেন হবে অ্যাকাউন্ট।
তবে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ফেসবুকে যে একদম নতুন তেমনটা কিন্তু নয়। ট্যাগিং-এর সাজেশনের জন্য বেশ কয়েক বছর ধরেই এটি সেই রেকগনিশনের বিষয়টি কাজে লাগাচ্ছে। কেউ ফেসবুকে ছবি আপলোড করলে, ফেসবুক আপনাআপনি তা স্ক্যান করে ফেলে, বন্ধুদের প্রোফাইল থেকে তাদের ছবিও ডিটেক্ট করে ফেলে।
ফলে আশা করাই যায়, নতুন এই ফেসিয়াল রেকগনিশন ব্যর্থ খুব একটা হবে না। আপনার কি মনে হয়? জানান নীচের কমেন্ট বক্সে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
