Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৪ জিবি র্যাম এবং ১৬ মেগাপিক্সেল ক্যামেরার Yu Yureka 2 লঞ্চ করল এদেশে
বাজারে আসছে ইউরেকা সিরিজের ইউ ইউরেকা ২ স্মার্টফোন।
Yureka Black, Yu Mobiles এদেশে ব্যবসা করেছে ভালই। সে কারণেই মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্সের সাবসিডিয়ারি ফের বাজারে আনছে ইউরেকা সিরিজের স্মার্টফোন।

Yu Yureka 2 স্মার্টফোনের দাম পড়ছে ১১ হাজার ৯৯৯ টাকা। আগামী বিশে সেপ্টেম্বর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে। সেই সময়েই সেখানে এক্সক্লুসিভ মিলবে এই স্মার্টফোন। মিডিয়া রিলিজে সংস্থা জানিয়েছে, এই টাকায় এই ফোনই বাজার চলতি ফোনের মধ্যে বেস্ট। লুকসও দুর্দান্ত।
ইউরেকা ব্ল্যাক ও ইউ-এর সাফল্যের পর আশা করাই যায়, গ্রাহকরা এই নতুন প্রোডাক্ট নিয়ে নিরাশ হবেন না।
আসুন দেখে নেওয়া যাক, কী কী ফিচার্স থাকছে স্মার্টফোনটিতে।

ডিসপ্লে, প্রসেসর, র্যাম এবং স্টোরেজ
ইউ ইউরেকা ২-এর মেটাল বডি। সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ২.৫ ডি গ্লাস। ৪জিবি র্যাম। Qualcomm Snapdragon 625 octa-core প্রসেসর থাকছে এতে।

ক্যামেরা
১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। নাইট মোড, বিউটি মোড বা মাল্টি শটসের মতো অনেক অপশন থাকছে।

ব্যাটারি এবং সফটওয়্যার
৩৯৩০ এমএএইচের ব্যাটারিতে ২৪ ঘণ্টা টানা গান শোনা যাবে। ৩.০ ফাস্ট চার্জিং থাকছে। থাকছে অ্যান্ড্রয়েড মার্শম্যালউ।
ইউরেকা সিরিজের ষষ্ঠ স্মার্টফোন এই ইউ ইউরেকা ২। এর আগের ফোনগুলি হল Yu Yureka, Yureka Plus, Yureka Note, Yureka S এবং Yureka Black।
বাজারে আসার কথা ঘোষণা যখন হয়েই গিয়েছে। তখন Xiaomi Redmi Note 4 এবং Lenovo K8 Note-এর মতো ফোনগুলির সঙ্গে এর জোর টক্কর হবে বোঝাই যাচ্ছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications