Just In
- 1497 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1505 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1508 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1516 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জুম আসলে চিনের কোম্পানি? সত্যিটা জেনে নিন
সম্প্রতি ভারতে চিনের অ্যাপ ও সার্ভিস বর্জন শুরু হয়েছে। ইতিমধ্যেই গোটা দেশে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। অনেকের ধারনা রয়েছে যে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম আসলে চিনের কোম্পানি। এর অন্যতম কারণ কোম্পানির সিইও এরিক এস ইউয়ান আসলে চিনের নাগরিক। এই এই পরিস্থিতিতে ভারতে ব্যবসা টিকিয়ে রাখতে গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কোম্পানিটি।

সম্প্রতি কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ভেলচামি সিংহলিংগম জানিয়েছেন, “ভারতে অনেকেই আমাদের কোম্পানিকে চিনের কোম্পানি ভেবে ভুল করছেন। আমরা এই ধারনা ঠিক করতে চাই। ভারতে অনেকেই জুমকে চিনের কোম্পানি ভেবে ভুল করেন। আমরা নিজেদের পরিচয় স্পষ্ট করতে চাই। জুম মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি। ক্যালিফোর্নিয়ার স্যান হোসে শহরের ন্যাসড্যাকে কোম্পানির শেয়ার কেনাবেচা হউ। চিনে কোম্পানির অফিস থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসের অধীনে কাজ করে।”
তিনি আরও বলেন, ভারতে লগ্নি বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানি। সরকারের সব নিয়ম মেনে চলতে ভারতে নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। “ডিজিটাল ইন্ডিয়ার সমর্থনে শীঘ্রই আমরা ভারতে আরও ব্যবসায়ীদের সঙ্গী যোগ করতে চাই। স্টার্টআপ ইন্ডিয়া ও স্কিল ইন্ডিয়া মিশনে সঙ্গী হয়ে এই সব কাজে জুম ব্যবহার শুরু হতে পারে। আগামী পাঁচ বছরে ভারতে বিপুল লগ্নির পরিকল্পনা করছে জুম। এছাড়াও ভারতে প্রচুর কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানির।জুমের কাছে ভারত এক গুরুত্বপূর্ণ বাজার। যা ভবিষ্যতে এই দেশে আরও সুযোগ করে দেবে।”
“বিশ্বব্যাপী কঠিন সময়ে ভারতের ব্যবসায়ী, সরকারি সংস্থা, সামাজিক সংস্থা, স্কুল ও কলেজের শিক্ষক ও অন্যান্য গ্রাহকদের কাজে সাহায্য করতে পেরে আমরা গর্বিত। মুম্বাইয়ের অফিস ও মুম্বাই ও হাদরাবাদের ডেটা সেন্টার থেকে কোম্পানির কাজকর্ম চলতে থাকে।”
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications