লঞ্চ হল ZTE Nubia N3 | রয়েছে 5000 mAh ব্যাটারি আর ফুলস্ক্রিন ডিসপ্লে

By Satyaki Bhattacharyya
|

ZTE এর সাবব্রান্ড নুবিয়া বাজারে আনলো নতুন মিড রেঞ্জ স্মার্টফোন। নতুন এই Nubia N3 এর বিক্রি শুরু হবে আগামি ২৪ মার্চ। ব্লায়ক, গোল্ড আর রেড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Nubia N3। যদিও ফোনের দাম সম্পর্কে এখনো কিছু জানায়নি ZTE।

লঞ্চ হল ZTE Nubia N3 | রয়েছে 5000 mAh ব্যাটারি আর ফুলস্ক্রিন ডিসপ্লে

Nubia N3 তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি IPS টাচসস্ক্রিন FHD ডিসপ্লে। নতুন এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

Nubia N3 এর ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 625 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি। ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৭.১ নুগাট।

নতুন Nubia N3 তে রয়েছে দুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। যদিও এই ক্যামেরার সেন্সার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এই ফোনে থাকবে 16MP সেলফি ক্যামেরা।

Nubia N3 এর অন্যতম প্রধান আকর্ষন অবশ্যই ফোনের বড় ব্যাটারি। Nubia N3 তে রয়েছে একটি 5000mAh ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। আপাতত এই ফোন সম্পর্কে এইটুকু তথ্যই জানা গিয়েছে।

এছাড়াও সম্প্রতি জানা গিয়েছে নুবিয়া ফ্ল্যাগশিপ ডিভাইস তৈরীতে কাজ শুরু করেছে। আনতুতু বেঞ্চমার্ক সাইটে দেখা গিয়েছে এই ফ্ল্যাগশিপে রয়েছে 4GB RAM আর 32GB স্টোরেজ। এই ফোনেও প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। এছাড়াও এই ফোনে থাকবে FHD+ ফুল স্ক্রিন ডিসপ্লে।

উল্লেখযোগ্যভাবে নুবিয়ার এই ফ্ল্যাগশিপের আনতুতু স্কোর Galaxy S9+ এর থেকেও বেশি। ফলে ফ্ল্যাগশিপ বাজারে প্রতিযোগিতা বাড়াতে শিঘ্রই বাজারে আসছে নুবিয়ার নতুন ফোন।

Best Mobiles in India

English summary
ZTE's sub-brand Nubia has launched a new mid-range smartphone in China. Dubbed as Nubia N3, the smartphone's biggest highlight is the 5,000mAh battery. The smartphone also ships with a Snapdragon 625 processor, dual rear cameras, 4GB RAM and 64GB of interal storage. Nubia N3 comes in Obsidian Black, Space Gold, and Nebula Red color variants.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X