Just In
- 1357 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1365 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1368 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1376 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বাড়িতে বসেই এখন রিলায়েন্সের জিও সিম আপনার 'মুঠ্ঠি মে'.... সৌজন্যে 'হোম ডেলিভারি সার্ভিস'!
আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়, এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন রিলায়েন্স জিও সিম। কারণ এবার রিলায়েন্স জিও সিম পাওয়া যাবে 'হোম ডেলিভারি'-তেও। অভিনব এই অফারের ফলে, মোবাইল পরিষেবার বাজারে আবার নতুন করে চমক আনল রিলায়েন্স। অত্যন্ত সস্তার ইন্টারনেট পরিষেবা আর
ভয়েস কলের সুবিধার জন্য খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে রিলায়েন্স জিও। এবার নিজেদের গ্রাহক সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে নতুন পদক্ষেপ নিচ্ছে জিও। জিও-র সিমের হোম ডেলিভারি পাবেন ইচ্ছুক গ্রাহকরা।

জল্পনা আগেই ছিল যে, গ্রাহকদের জন্য হয়তো এধরণের একটি পরিষেবা চালু করতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কিন্তু প্রথমে সংস্থার তরফ থেকে এই ধরণের কোনও সম্ভাবনার কথা অস্বীকার করা হয়। আর তাই রিলায়েন্স ডিজিটাল স্টোরগুলোর সামনে ভিড় বাড়তে থাকে সাধারণ মানুষের। কিন্তু সম্প্রতি জিও-র
তরফ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়, যাতে এই হোম-ডেলিভারি পরিষেবা চালুর কথা ঘোষণা করে রিলায়েন্স। শোনা যাচ্ছে, আপাতত দেশের ১২টি মেট্রো শহরে এই পরিষেবার সুবিধা মিলবে।
এবার রিলায়েন্স জিও সিম অ্যাক্টিভেট করান মাত্র ১৫ মিনিটে!
জিও সিম তোলার জন্য লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার টেনশন শেষ। এছাড়াও সিম ভেরিফিকেশন সমেত বেশকিছু সমস্যাও এবার মিটে যাবে নতুন এই পরিষেবার ফলে। এবার আর শুধু রেজিস্ট্রেশনের অপেক্ষা। রেজিস্ট্রেশনের ৭ দিনের মধ্যেই সিম-কার্ড পৌঁছে যাবে আপনার বাড়িতে, আপনার হাতে।
হোয়াটসঅ্যাপেও এবার সেট করুন মনের মতো রিংটোন, মেসেজটোন
ভাবছেন তো, কীভাবে বাড়িতে বসে থেকে রিলায়েন্সের জিও সিম আপনার হাতের মুঠোয় চলে আসবে? আসুন দেখে নেওয়া যাক।

জিও-র ফেসবুক পেজে যেতে হবে
আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ-ইন করে জিও-র ফেসবুক পেজে যেতে হবে। সেখানে একটি বিজ্ঞাপন দেখা যাবে যাতে লেখা আছে, "গেট ইউর জিও সিম হোম ডেলিভারড" অর্থাত "আপনার জিও সিমটি বাড়িতে পেয়ে যান"।
নতুন স্মার্টফোন শ্রেষ্ঠ অনলাইন হত্যা জন্য এখানে ক্লিক করুন

সাইন আপ অপশনে ক্লিক করতে হবে
ওই একই বিজ্ঞাপনে সাইন-আপ বলে আরেকটি অপশন থাকবে। আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে। এরপরই স্ক্রিনে একটি লিস্ট চলে আসবে যেখানে আপনাকে আপনার পার্সোনাল ডিটেইলস দিতে হবে।

পার্সোনাল ডিটেইলস শেয়ার করুন
এবার ওই লিস্টে আপনার পার্সোনাল ডিটেইলস শেয়ার করুন। আপনার নাম, ঠিকানা, বয়স, ই-মেল আই ডি এবং যে শহরে আপনাকে জিও-র সিমটি পাঠানো হবে, সেই শহরের নাম নথিভুক্ত করতে হবে। তবে আপাতত দেশের ১২টি শহরের এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে। আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, মুম্বই, নভি মুম্বই, পুনে এবং বিশাখাপত্তনম এই ১২টি শহরেই মিলবে এই পরিষেবা।

শ্যিডিউল সিম ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে
সমস্ত ডিটেইলস ঠিকমতো দেওয়ার পর, এবার আপনাকে পেজের নিচে থাকা শ্যিডিউল সিম ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে। ব্যস আপনার কাজ শেষ। এবার আর ৭দিনের অপেক্ষা। তারপরই আপনি হাতে পেয়ে যাবেন রিলায়েন্স জিও সিম।

একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন
সিম কার্ড ডেলিভারির সময় ডকুমেন্ট প্রুফ হিসেবে আপনাকে আপনার আধার কার্ড দেখাতে হবে এবং ফর্ম ফিলাপের সময় যে ঠিকানা আপনি দিয়েছেন, সেই ঠিকানায় আপনাকে উপস্থিত থাকতে হবে। কারণ যে ঠিকানার কথা আপনি উল্লেখ করেছেন, সেই ঠিকানা ছাড়া অন্য কোনও ঠিকানাতে সিম ডেলিভারি করা হবে না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications