Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ঘুরতে গিয়ে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ‘ইউএসবি কন্ডোম’
বিশ্বব্যাপী 'ইউএসবি কন্ডোম’-এর জনপ্রিয়তা বাড়ছে। পাবলিক ইউএসবি চার্জার ব্যবহারে সুরক্ষার সমস্যার কারণেই এই ডিভাইসের চাহিদা ক্রমশ বাড়ছে। ইউএসবি কন্ডোম বা ইউএসবি ডেটা ব্লকার ব্যবহার করলে কোন ভাবেই ইউএসবি পোর্টে কানেক্ট করা ডিভাইসের ডেটা ব্যবহার করা যাবে না। শুধুমাত্র চার্জিয়ের জন্য কানেক্ট চলাচল করতে পারবে ইউএসবি পোর্ট থেকে।

৫০০ টাকা থেকে অনলাইনে এই প্রোডাক্ট কেন যাচ্ছে। পোর্টাপোউ এর ইউএসবি ডেটা ব্লকার বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ডিভাইস ব্যবহার করে স্মার্টফোন পাবলিক চার্জারে লাগালে কোন ভাবেই গ্রাহকের ফোনের ডেটা ব্যবহার করা যাবে না। ফলে হ্যাকারের ম্যালওয়ারের হাত থেকে মুক্তি মিলবে।
ঘুরতে গেলে অনেক সময় পাবলিক চার্জিং স্টেশন থেকে অনেকেই স্মার্টফোন চার্জ করেন। সেই সময় নিজের অজান্তেই হ্যাকারের হাতে ফোন তুলে দেন অনেকেই। হ্যাকাররা তখন ফোনে ম্যালওয়্যার অথবা র্যানসামওয়্যার ঢুকিয়ে দেয়।
পরের বার আপনি বিদেশে ছুটিতে যাওয়ার জন্য আপনার ব্যাগগুলি প্যাক করুন, স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের জন্য অতিরিক্ত পাওয়ার ব্যাংক এবং চার্জিং অ্যাডাপ্টারগুলি বহন করতে ভুলবেন না। পরের বার এয়ারপোর্ট, রেল স্টেশন অথবা অন্য যে কোন পাবলিক চার্জারে ফোন চার্জ করার সময় অবশ্যই নিজের চার্জিং অ্যাডাপটার ব্যবহার করুন। অথবা ব্যবহার করতে পারেন এই ইউএসবি ডেটা ব্লকার। সম্প্রতি এই ইউএসবি চার্জিং এর মাধ্যমে গ্রাহকের ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে হ্যাকাররা। ইতিমধ্যেই নতুন এই স্ক্যাম সামনে এসেছে।
কীভাবে কাজ করে চার্জিং স্ক্যাম?
পাবলিক চার্জিং প্লেসে ইউএসবি কেবেল রেখে দেওয়া হয় চার্জিংয়ের জন্য। সেই কেবেল ব্যবহার করে চার্জিং শুরু করলেই ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এর ফলে ফোনের মধ্যে যেমন খুশি ম্যালওয়ার প্রবেশ করাতে পারে হ্যাকাররা। এইভাবে হ্যাকারদের হাতে চলে যেতে পারে আপনার ব্যক্তিগত ডেটা ও বিভিন্ন পাসওয়ার্ড।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications