Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অ্যান্ড্রয়েড, আইওএস ও অন্যান্য মেসেঞ্জারে রিড রিসিপটস চালু করা যায় কীভাবে
অ্যান্ড্রয়েড, আইওএস ও অন্যান্য মেসেঞ্জারে রিড রিসিপটস চালু করার উপায়।
ধরা কাউকে আপনি কোনও গুরুত্বপূর্ণ মেসেজ পাঠালেন। যাকে পাঠালেন তিনি কোনও রিপ্লাই করলেন না। আপনার স্বাভাবিক ভাবেই জানার ইচ্ছে হবে, তিনি কী সেটা পড়লেন, অথবা পড়েও রিপ্লাই দিলেন না, না কি স্রেফ পাত্তাই দিলেন না আপনাকে!


ক্যাসুয়াল হাই, হ্যালো হলে চাপ নেই। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টেক্সট মেসেজ হলে সমস্যা। যাইহোক, এই সমস্যার সমাধান নিশ্চয়ই আছে।

আইওএস-এ মেসেজ স্টেটাস চেক করবেন যেভাবে
একটা ছোট্ট বিষয় শুরুতে জেনে রাখা ভাল। যদি রিসিভার যিনি, তিনি রিড রিসিপটস চালু করে রাখেন এবং আপনিও যদি আইফোনের আইমেসেজ ব্যবহার করেন, তবেই এটা বোঝা যাবে। এক্ষেত্রে যা যা করতে হবে,
ধাপ ১- ফোনের সেটিংস ওপেন করুন
ধাপ ২- মেসেজে যান
ধাপ ৩- সেন্ড রিড রিসিপটস দেখতে পেলে টার্ন অন করুন।
যাকে পাঠাচ্ছেন তার কাছে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ফোন হলে কিন্তু কাজ হবে না।

অ্যান্ড্রয়েডে মেসেজ স্টেটাস দেখার উপায়
আইওএস ডিভাইসের মতোই অ্যান্ড্রয়েডেও এই অপশন আছে। এক্ষেত্রেও কিন্তু যাকে পাঠাচ্ছেন তার রিড রিসিপটস অপশন অন থাকতে হবে। তবে আরেকটা কথা, বিভিন্ন কোম্পানির হ্যান্ডসেট অনুযায়ী কিন্তু এর সেটিংস পাল্টে পাল্টে যায়। তবে মোটামুটি যেটা থাকে, সেটা হল,
ধাপ ১- টেক্সট মেসেজ অ্যাপ ওপেন করুন
ধাপ ২-সেটিংস > টেক্সট মেসেজ
ধাপ ৩- রিড রিসিপটস অন করুন। ডেলিভার রিসিপটস অন বা অফ করতে পারেন।

সোশ্যাল মিডিয়া অ্যাপস
আসুন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে। ফেসবুকে রিড রিসিপটস টার্ন অফ করার কোনও অপশন নেই। তবে হোয়াটসঅ্যাপের আছে।
ধাপ ১- হোয়াটসঅ্যাপ খুলুন
ধাপ ২- সেটিংসে যান
ধাপ ৩- অ্যাকাউন্ট> প্রিভেসি
ধাপ ৪- রিড রিসিপটস আনচেক করুন
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
