Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আপনার আশেপাশে আধার এনরোলমেন্ট সেন্টার আছে কি না, অনলাইনেই জানুন
দেশে এখন নানান কাজে আধার বাধ্যতামূলক। কেন্দ্র সরকার নিয়ম করে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান, মোবাইল ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আধার সংযোগ বাধ্যতামূলক।

আধার এনরোলমেন্ট সেন্টার কোথায় আছে, অনলাইনে কীভাবে জানবেন
আধার এনরোলমেন্ট সেন্টারে দুটি কাজ। কারোর আধার নথিভুক্ত করতে গেলে এবং আধার কার্ডের কোনও তথ্য পাল্টাতে গেলে। অনলাইনে তেমনতর এনরোলমেন্ট সেন্টারের খোঁজ কীভাবে পাবেন, জেনে নিন।
গোটা দেশে ২৫ হাজারেরও বেশি এনরোলমেন্ট সেন্টার রয়েছে। সেই সবই খুঁজে পাবেন UIDAI এর ওয়েবসাইটে (https://uidai.gov.in/) গিয়ে। Locate Enrolment & Update Centres অপশনে গিয়ে এর খোঁজ পাবেন। তিনটি অপশন পাবেন সেখানে।
১. রাজ্যের নামে সার্চ করে
২. পিন কোডের সার্চ এবং
৩. সার্চ বক্সে গিয়ে

সার্চ ক্রাইটেরিয়া- স্টেট
রাজ্যের নাম খুঁজে দেখার অপশনে গেলে ড্রপ ডাউন মেনুর লিস্ট দেখুন। সেখানেই রাজ্য, জেলা, উপজেলা কিংবা শহরের নাম পাবেন। পার্মানেন্ট সেন্টারের খোঁজ করলে চেকবক্সে ক্লিক করতে পারেন। হয়ে গেলে ভেরিফিকেশন কোড দেবেন। ক্লিক করবেন সার্চে।

সার্চ ক্রাইটেরিয়া- পিন কোড
এই ধাপ বেশ সহজ। আপনার এলাকায় সেন্টার আছে কি না খুঁজে দেখতে পিন কোড দিন। ভেরিফিকেশন কোড দিয়ে সার্চ করুন। সার্চে যাওয়ার পর কার সঙ্গে যোগাযোগ করবেন, তার মোবাইল, ঠিকানা সব এসে যাবে। পার্মানেন্ট সেন্টারের খোঁজ করলে চেকবক্সে ক্লিক করতে পারেন।

সার্চ বক্স
ওপরের কোনও কিছু নিয়েই যদি খুশি না হন, তা হলে সরাসরি সার্চ বক্সে যান। শহর বা আপনার জায়গার নাম টাইপ করে দিন। এরপর একই, ভেরিফিকেশন কোড এবং সার্চ। পার্মানেন্ট সেন্টারের খোঁজ করলে চেকবক্সে ক্লিক করতে পারেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications