Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
গুগলের ভয়েস আর অডিও অ্যাক্টিভিটি ম্যানেজ করবেন কীভাবে
গুগলের ভয়েস আর অডিও অ্যাক্টিভিটি যেভাবে ম্যানেজ করবেন, তার হদিশ।
বিজ্ঞাপনের সুবিধার জন্য গুগল সবসময় আপনার সার্চ করার রেকর্ড রেখে দেয়। কিন্তু আপনি কি জানেন, আপনার ভয়েস সার্চও গুগল গুছিয়ে রেখে দেয়? বছর খানেক আগে গুগল একটি নতুন পোর্টাল লঞ্চ করেছিল। তাতে ছিল সব গুগল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়।

সেইখানেই আপনি প্রিভেসি সেটিংসও যেমন ম্যানেজ করতে পারেন, তেমনি আপনি ঠিক কী কী সার্চ করেছেন সেটিও দেখতে পারেন। গুগল কোথায় কোন লোকেশনে আপনাকে ঢুঁ মেরেছে, দেখতে পারেন সেটিও।
ডেক্সটপ বা স্মার্টফোনে গিয়ে আপনি শুধু এই লিঙ্কে ক্লিক করুন (https://history.google.com/history/audio) এখানেই পাবেন ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি পেজ। তবে জিমেল অ্যাকাউন্টে সাইন করতে হবে। My Activity page-এ গিয়ে Voice and Audio Activity page ওপেন করতে পারেন। ওপরে বাঁদিকে লম্বালম্বি যে চিহ্ন, তাতে ক্লিক করে ভয়েস আর অডিও অ্যাক্টিভিটি সিলেক্ট করুন।

আপনি গোটা সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারেন।
ধাপ 1: ক্লিক করুন ওপরে ডান দিকে তিনটি ডট ওয়ালা মেনুতে
ধাপ 2: সিলেক্ট Delete অপশন
ঝাপ 3: ক্লিক করুন Advanced.
ধাপ 4: সিলেক্ট All Time
ধাপ 5: ক্লিক করুন Delete
ভবিষ্যতে যাতে আর ভয়েস সার্চ সেভ না হয় তার জন্য,

ধাপ 1: নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে Audio Controls page এ যান (https://www.google.com/settings/accounthistory/audio)
ধাপ 2: Off পজিশনে সুইচ করুন
আরও কিছু পরিবর্তনের জন্য Show More Controls অপশনেও যেতে পারেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
