Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এখন ইউটিউবে ভিডিও দেখুন, বাফারিং ছাড়াই
ইউটিউবে ভিডিও দেখা, আমার, আপনার সকলেরই ফেভারিট পাসটাইম। প্রায়ই আমরা ইউটিউবে আমাদের প্রিয় ভিডিওগুলো দেখে সময় কাটাই। কিন্তু মাঝে মাঝেই স্লো-বাফারিং স্পিডের জন্য, সেই ভিডিও দেখতে দেখতে তা আচমকা বন্ধ হয়ে যায়। তখন নিশ্চয়ই খুবই বিরক্ত লাগে আপনার? স্বাভাবিক। নিজের প্রিয় ভিডিওগুলো দেখার জন্য যদি এভাবে অপেক্ষা করতে হয়, তাহলে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক।

আমরা মাঝে মাঝেই মোবাইল ডেটা বন্ধ করে দিয়ে ওয়াই-ফাই-তে ইউটিউবের ভিডিও দেখি। এতে মোবাইলের ডেটা খরচ হয়না ঠিকই, তবে এতে কিন্তু সমস্যার সমাধান হয়না। নিজেদের প্রিয় ভিডিওগুলো দেখতে দেখতে বারবার যদি সেটা বাফার করে বন্ধ হয়ে যায়, তবে খুবই বিরক্ত লাগে। অনেকসময় এক-একটি ভিডিও-র যা লেন্থ, তার থেকে বেশি সময় লাগে তার বাফারিং হতে। তখন সেই ভিডিও দেখার মজাটাই মাটি হয়ে যায়।
তবে এখন আর এই নিয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। কারণ এখন খুব সহজেই আপনি আপনার PC বা ডেক্সটপে ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন। আর সেটাও কোনও বাফারিং ছাড়াই, বিন্দুমাত্র সময় নষ্ট না করে। আর তারজন্য আপনাকে ডাউনলোড করতে হবে স্মার্ট ভিডিও ইউটিউব এক্সটেনশন।
কম্পিউটারে এই স্মার্ট ভিডিও ইউটিউব এক্সটেনশন ইনস্টল করলেই হয়ে যাবে আপনার সমস্যার সমাধান। আর তারপর আপনি কোনও বাফারিং ছাড়াই ইউটিউবে আপনার পছন্দের ভিডিওগুলো দেখতে পারবেন।
এবার দেখে নেওয়া যাক, এই স্মার্ট ভিডিও ইউটিউব এক্সটেনশন ডাউনলোড করে ইনস্টল করার পদ্ধতিটি ঠিক কীরকম।

#১ প্রথমেই স্মার্ট ভিডিও ইউটিউব এক্সটেনশনের জন্য গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে স্মার্ট ভিডিও ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

#২ এরপর আপনাকে ইউটিউবে যে কোনও একটি ভিডিও প্লে করতে হবে। সেখানে বেশ কয়েকটি অপশনস আসবে। ইউটিউবের ভিডিও-র ওপর মাউসের কারসার মুভ করালেই একটি ছোট আয়তাকার বক্স চলে আসবে।

#৩ এরপর সেই ভিডিও-র ডানদিকে থাকা গ্লোবাল প্রেফারেন্সেস অপশনে ক্লিক করে স্মার্ট বাফার বক্স চিহ্নিত করতে হবে।

#৪ স্মার্ট বাফার বক্স সিলেক্ট করলেই ভিডিও বাফারিং বন্ধ। এরপর কোনও সময় নষ্ট না করে, বাফারিং ছাড়াই আপনি ইউটিউবে হাই-স্পিড ভিডিও দেখতে পারবেন।

তবে আপাতত এই পদ্ধতিটি শুধুমাত্র PC বা ডেক্সটপেই অ্যাপ্লাই করা যাবে। অ্যান্ড্রয়েড বা iOS মোবাইল ব্যবহারকারীরা তাঁদের ফোনে এখনই এই
স্মার্ট ভিডিও ইউটিউব এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications