Just In
- 1550 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1558 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1561 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1569 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
একই পিসিতে দুটি মনিটর ব্যবহারের উপায়
একই পিসিতে দুটি মনিটর ব্যবহারের হদিশ
এই বছর খানেক আগের কথা। ডুয়াল মনিটর সেট করা ভীষণ ঝক্কি ঝামেলার কাজ ছিল। কিন্তু এখন সস্তার মনিটর বাজারে আকছাড়। টেকনোলজিও কিছুটা এগিয়েছে। তাই এখন ডুয়াল মনিটর সেট করা খুব একটা কঠিন বিষয় নয়।

এছাড়াও উইন্ডোজের ওএস এখন অনেক কিছু সাপোর্ট করে। থার্ড পার্টি ডুয়াল মনিটর সফটওয়্যারেও কাজ চালিয়ে নেয় সেটি।
এ পার্সোনাল কম্পিউটারে ডুয়েল মনিটর লাগাতে গেলে কী কী করতে হবে?
প্রথমত দুটি মনিটর লাগবে। দুটি আলাদা আলাদা মনিটর হলেও অসুবিধা নেই, তবে দুটি একই ধরণের মনিটর হলে সুবিধা হয়। বিশেষ করে চোখের জন্য। কারণ দুটি আলাদা মনিটরের আলাদা রেজোলিউশনে চোখে চাপ পড়ে।
ব্যাক কানেকশন দেখে নেওয়াটা জরুরি। সাধারণত মনিটরের মাল্টিপল ইনপুটের দিকে আমরা খুব একটা নজর দিই না। কিন্তু দুটি মনিটরের ক্ষেত্রে কিন্তু দুটি আলাদা ইনপুট চাই। সেক্ষেত্রে মাল্টিপল ইনপুটওয়ালা মনিটর কেনাই ভাল।
দ্বিতীয়ত গ্রাফিক কার্ড। সাধারণত মনিটর হয় মাদারবোর্ড নয়ত গ্রাফিক কার্ড দিয়ে কানেক্টেড থাকে। কিন্তু গ্রাফিক কার্ড হলে একাধিক কানেকশনে সুবিধা হয়। সেক্ষেত্রে মাদারবোর্ডে এক থেকে দুটি ম্যাক্সিমাম কানেকশন মিলবে। তাই আপনাকেই ঠিক করতে হবে সিঙ্গল গ্রাফিক কার্ড মাল্টিপল আউটপুট নাকি মাল্টিপল গ্রাফিক কার্ড দিয়ে কাজ চালাবেন।
উইন্ডোজে ডুয়াল মনিটর সেটিংস
যখন আপনি দ্বিতীয় মনিটর উইন্ডোজে কানেক্ট করবেন তখন আপনা আপনিই তা ডিটেক্ট করে ফেলবে। সেই মনিটরেও সেকেন্ড ডেক্সটপ শো করবে। ডেক্সটপে রাইট ক্লিক করে প্রাইমারি মনিটর কোনটাকে বানাবেন সেটা সিলেক্ট করতে পারেন, ঠিক করতে পারেন ডিসপ্লে সেটিংসও। সিলেক্ট করার পর ডিসপ্লে স্ক্রিন কাস্টমাইজ করতে পারেন। সেক্ষেত্রে মনিটর দুটির জন্য আলাদা আলাদা নম্বর মিলবে স্ক্রিনেই।
মনিটরের রেজোলিউশন অ্যাডজাস্ট করতে পারেন। ওপরে অ্যাডভান্সড ডিসপ্লে সেটিংস মিলবে, সেখান থেকেই এসব অনায়াসে করা যাবে। রাইট ক্লিক করে টাস্ক বারে গিয়ে কনফিগারও করা যায়। সেখান থেকে চলে যান প্রপার্টিজে।
মাল্টিপল ডিসপ্লে অপশন যখন আপনি দেখতে পাবেন, সেখানে ডিসপ্লেতে টাস্কবার দেখতে চান বা না চান সেটা সিলেক্ট করে ফেলবেন। সবশেষে ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন কাজ করবেন, তখন ব্যাকগ্রাউন্ডে স্প্যান অপশন পাবেন পার্সোনালাইজেশনের মধ্যে। সেখান থেকে ইমেজ সিলেক্ট করুন দুটির ক্ষেত্রেই।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
