Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
JioPhone-এ Google Maps ইনস্টল করবেন কীভাবে?
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে JioPhone2। ইতিমধ্যেই ভারতে এক নম্বর ফিচার ফোনের জায়গা দখল করেছে গত বছর লঞ্চ হওয়া JioPhone। এই দুটি ফোনের একই হার্ডওয়্যার সহ KaiOS অপারেটিং সিস্টেল চলে। ফেভ্রুয়ারী মাসে JioPhone এ ফেসবুক অ্যাপ লঞ্চ হয়েছিল। আর JioPhone2 লঞ্চের সাথেই এই ফোনে WhatsApp আর YouTube অ্যাপ এর সাপোর্টের কথা ঘোষনা করেছিল।

এই অ্যাপগুলি পুরনো JioPhone-এও কাজ করবে বলে জানানো হয়েছিল। সম্প্রতি Google KaiOS এ নিজেদের অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ২২ মিলিয়ান মার্কিন ডলার লগ্নি করেছিল। খুব শিঘ্রই এই দুটি ফোনে Google Assistant ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। এবার Gadget 360 পোর্টালে এক রিপোর্টে JioPhone এ Google Maps চলার খবর পাওয়া গেল।
সম্প্রতি KaiOS এর জন্য Google Maps লঞ্চ করেছে Google। এর অ্যাপ এর মাধ্যমেই JioPhone এ Google Maps ব্যবহার করা যাবে। অ্যানড্রয়েড ও iOS এর তুলনায় অনেকটাই হালকা এই Google Maps। তবে নেভিগেশানের মতো গুরুত্বপূর্ণ ফিচার খুব ভালো কাজ করবে JioPhoneএ। এর সাথেই হেঁটে যাওয়া বা বাইকে যাওয়া বা গাড়িতে যাওয়ার রাস্তা নেভিগেশানে আলাদা করে দেখিয়ে দেবে JioPhone এর Google Maps অ্যাপ। JioPhone এর ২.৪ ইঞ্চি ছোট স্ক্রিনে এই সব ফিচার ভালো করে ব্যবহার করা না গেলেও আপাতত নেভিগেশান সাপোর্ট পাওয়া যাবে। খুব সহজেই JioPhone-এর নেভিগেশান ফিচার ব্যবহার করা সম্ভব।
JioPhone-এ Google Maps ইনস্টল করবেন কীভাবে?
স্টেপ ১। ফোনে ৩০ শতাংশ চার্জ আছে কী না দেখে নিন। তা থাকলে ফোন ৩০ শতাংশ পর্যন্ত চার্জ করুন।
স্টেপ ২। JioPhone এ Settings > Device > Software update এ যান
স্টেপ ৩। 2018.628.2 ভার্সানের সফওয়্যারটি আপডেট করুন
স্টেপ ৪। এবার Jio Store অ্যাপ ওপেন করুন।
স্টেপ ৫। Jio Store অ্যাপ থেকে JioPhone-এ Google Maps ইনস্টল করুন।
প্রসঙ্গত JioPhone এ KaiOS অপারেটিং সিস্টেম চলে। JioPhone এ রয়েছে একটি ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে। এর সাথেই JioPhone এ রয়েছে একটি Qualcomm 205 চিপসেট, 512MB of RAM, 4GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে JioPhone এর মামোরি 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।
এর সাথেই JioPhone এ রয়েছে একটি ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর একটি VGA ফ্রন্ট ক্যামেরা। JioPhone এ রয়েছে একটি 2000 mAh ব্যাটারি। JioPhone এ চলে KaiOS অপারেটিং সিস্টেম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications