Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অ্যান্ড্রয়েড ফোন থেকে আগে কানেক্ট করা ওয়াইফাই-এর পাসওয়ার্ড দেখবেন কীভাবে
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পুরোনো নেটওয়ার্কের ওয়াইফাই পাসওয়ার্ড উদ্ধারের পদ্ধতি
শেষ কয়েক বছর ধরে অনেকের কাছেই এখন ইন্টারনেট বেশ সহজলভ্য হয়ে উঠেছে। যত সময় এগোবে আরও বেশি মানুষ ইন্টারনেট অ্যাকসেস করতে পারবেন। এখন স্মার্টফোনে দিন প্রতি প্যাক রয়েছে। গোটা মাসের জন্য সস্তার কিছু প্রোমো রয়েছে। রয়েছে ফ্রি ওয়াইফাই, তা অফিসই হোক বা বাড়ি।

ধরা যাক আমরা এরকম কোনও ফ্রি ওয়াইফাই জোনে মাঝেমধ্যেই ঢুঁ মারি। তা সে কোনও জায়গা হোক বা কফি শপ কিংবা রেঁস্তোরা। সেখানে যদি ফ্রি ওয়াইফাই থাকে, তাহলে সেই ওয়াইফাই-এর পাসওয়ার্ড পকেটস্থ রাখুন। না হলে বার বার পাসওয়ার্ড চাওয়াটা হ্যাংলামোর পর্যায়ে পড়ে।
আগে যদি কোনও ওয়াইফাই থেকে আপনার ফোন কানেক্ট হয়ে থাকে, তাহলে সেই ওয়াইফাই-এর পাসওয়ার্ড জেনে রাখা ভাল।
না মুখস্ত নয়। বরং আগে কানেক্ট হওয়া ওয়াইফাই-এর পাসওয়ার্ড কীভাবে নিজে নিজেই জেনে নেওয়া যায়, তার কয়েকটা পদ্ধতি বরং এখানে শিখে ফেলা যাক। তবে শুরু করার আগে একটা বিষয়, আর তা হল এই পদ্ধতিটি প্রযোজ্য শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য।
এছাড়াও অ্যাডমিন অ্যাকসেস না থাকলে কিন্তু পাসওয়ার্ড মেলা সম্ভব নয়। কারন তথ্য থাকে ডিভাইসের সিস্টেম ফোল্ডারে।

ধাপ ১: প্রথমত, গুগল স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে WiFi Password Viewer (ROOT)।

ধাপ ২: অ্যাপ ইনস্টল করার পর, অ্যাপটি যা যা অ্যাকসেস করতে চাইছে, একসেপ্ট করুন। ফলে আপনার ডিভাইসে যেখানে ওয়াইফাই পাসওয়ার্ডটি স্টোর রয়ে গিয়েছে, সেইখানে অ্যাকসেস করতে পারবে অ্যাপটি।

ধাপ ৩: এর আগে আপনি যে যে নেটওয়ার্কে ওয়াইফাই চালু করেছিলেন, পারমিশন সংক্রান্ত বিষয়টি শেষ করার পর অ্যাপটি নিজে থেকেই সেই সব নেটওয়ার্কের সব পাসওয়ার্ড সামনে আনবে।

ধাপ ৪: ধরা যাক এই বিষয়টি আপনি আপনার কোনও বন্ধুর সঙ্গে শেয়ার করতে চাইলেন, লিস্টে গিয়ে এন্ট্রি করুন, সেখানে পাসওয়ার্ড ক্লিপবোর্ডে কপি করতে পারবেন কিংবা অন্যান্য যে কোনও অ্যাপ দিয়ে শেয়ার করতে পারবেন। এছাড়াও QR code জেনারেট করাও সম্ভব।
তবে দুর্ভাগ্যজনক অ্যান্ড্রয়েডহীন ইউজারদের জন্য এরকম কোনও ব্যবস্থা নেই।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
