Just In
- 1499 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1507 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1510 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1518 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কেন আইফোনের দিকে ঝোকেন না?
কেন অ্যান্ড্রয়েড ইউজাররা, আইফোনের দিকে ঝোঁকেন না।
কিছু কিছু তক্ক রয়েছে, যার সুরাহা শেষ পর্যন্ত করা প্রায় অসম্ভব। এঁড়ে তর্ক করলে অবশ্যি আলাদা ব্যাপার। তেমনিই একটা তর্ক হল কার প্লাস পয়েন্ট বেশি, অ্যান্ড্রয়েড না আইওএস?

যাই হোক, আজ ওই পথ মাড়িয়ে কাজ নেই। তার থেকে বরং এই নিয়ে আলোচনা হোক, যে কেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সচরাচর আইওএস-এর দিকে ঝোঁকেন না। আমরা কয়েকটা কারণ খুঁজে বের করেছি, মিলিয়ে নিন।

গাদাগুচ্ছের অপশন
অ্যান্ড্রয়েড হলে প্রায় প্রত্যেকেই কিছু না কিছু নতুন পেয়েই যায়। স্মার্টফোনের এত্ত ভেরিয়েশন আইওএস-এর নেই। স্যামসাং, এইচটিসি, সোনি, মোটোরোলা যাই বলুন না কেন, অপশন প্রচুর। আর তাছাড়া ডুয়াল সিম, রোটেটিং ক্যামেরার মতো প্রচুর ফিচার্স মেলে এখানে।

দাম পকেটের নাগালে
বাজেট ঠিক করুন, তার মধ্যেই দেখবেন অ্যান্ড্রয়েডের হাজার একটা ফোন, নানান ফিচার্স আর ডিজাইনের। প্রায় যে কেউই এখন অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলতে পারেন। ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপেরিয়েন্স পেতে আরও কিছু টাকা খরচা করলেই হল।

কাস্টমাইজেশন
আপনার ফোনকে সাজান-গোছান-রাখুন আপনার ইচ্ছেমতো। আপনি যদি কাস্টমাইজড ফোন ভালবাসেন, অ্যান্ড্রয়েড বেস্ট অপশন। কী বোর্ডই বলুন বা গোটা ওএস, ইচ্ছেমতো পাল্টে ফেলতে পারেন আপনি। সবথেকে বড় কথা, এই কাস্টমাইজেশনের বেশিরভাগ সফটওয়্যার মেলে অ্যান্ড্রয়েডেই।

হার্ডওয়্যার
বাজেট অনুযায়ী অ্যান্ড্রয়েড ফোনগুলিকে নানান ক্যাটিগরিতে ফেলা যায়। শক্তিশালী প্রসেসর, আরও বেশি র্যাম, আরও বেশি ব্যাটারি ক্যাপাসিটি, হাই পিপিআই, ফোন অনেক বেশি ওয়াটার রেসিস্ট্যান্ট, কিংবা ওয়্যারলেস ফার্স্ট ফোন চার্জিং। যত গুড় দেবেন তত মিস্টি।

গুগল প্লে স্টোর
অ্যান্ড্রয়েড নামটি শুনলেই মাথায় আসে গুগল প্লে স্টোরের কথা। বেশ ইউজার ফ্রেন্ডলি এই স্টোর। আপনি যদ্দুর ভাবতে পারেন, সেরকম সবরকম অ্যাপস মিলবে এখানে। আপনি নিজে যদি ডেভেলপার হন তাহলে বুঝবেন, গুগল প্লে স্টোরে আপনার বানানো কোনও অ্যাপস সাবমিট করা কত্ত সহজ। উল্টো দিকে অ্যাপল অ্যাপ স্টোরের কথা ভাবুন একবার!

উইজেটস
অ্যান্ড্রয়েডের বেস্ট ফিচার্সগুলোর মধ্যে সেরা হল উইজেটস। অ্যান্ড্রয়েডের সব থেকে সুবিধা হল যাবতীয় তথ্য আপনি আপনার ফোনের হোম স্ক্রিনেই রেখে দিতে পারেন। সব তথ্য হাতের মুঠোয় এই অ্যাপসগুলির দৌলতে।

মাল্টি টাস্কিং
মাল্টি টাস্কিং-এ মশাই অ্যান্ড্রয়েড সেরা। স্রেফ মাল্টিটাস্ক উইন্ডো খুলে নিন, দুটি অ্যাপস একসঙ্গে ড্র্যাগ করুন, একইসঙ্গে কাজ চলবে দুটিরই।

লঞ্চার্স
এটা সত্যি কথা, বছর খানেক ব্যবহার করলে একইরকম ইউআই নিয়ে বোর হয়ে যান বেশিরভাগ মানুষ। সৌভাগ্যবশত অ্যান্ড্রয়েড নিজের পছন্দ মতো জিনিসপত্র কাস্টমাইজ করার সুযোগ দেয়। গুগল প্লে-তে নানান রকম কাস্টম লঞ্চার অ্যাপস রয়েছে। ডাউনলোড করুন, পাল্টে ফেলুন ফোনের চেহারা।

কাস্টম রম
ওয়ারান্টি পিরিয়ড শেষ হওয়ার পর ইচ্ছেমতো কাস্টম সফটওয়্যার পাল্টে ফেলতে পারবেন আপনি। ইন্টারনেটে হাজারো কাস্টম রম মেলে। আপনার মোবাইলে সেই সব রুট করে নিতেই পারেন।

গুগল নাও
অ্যান্ড্রয়েডের একটা সেরা সার্ভিস হল গুগল এবং তার ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস গুগল নাও। একটি মাত্র ট্যাপ করেই ইচ্ছেমতো তথ্য আসবে আপনার হাতের মুঠোয়।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications