Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
একাধিক নতুন অ্যানড্রয়েড ডিভাইসে মিলল ম্যালওয়ারের সন্ধান। আপনার ফোনটি সুরিক্ষিত তো?
বিক্রির সময় অ্যানড্রয়েডে ভর্তি থাকে একাধিক ক্ষতিকারক ম্যালওয়ার। এই খবর জানিয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যান্টি ভাইরাস কোম্পানি Avast। এক রিপোর্টে Avast এর তরফে জানানো হয়েছে কয়েক হাজার অ্যানড্রয়েড ডিভাইসে বিক্রির সময়েই প্রিলোডেড ম্যালওয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। ZTE, Archos এবং myPhone কোম্পানির অ্যানড্রয়েড ফোনে পাওয়া গিয়েছে এই ম্যালওয়ারগুলি। যদিও এর মধ্যে বেশিরভাগ ডিভাইসই গুগুল সার্টিফায়েড নয়। "Cosiloon" নামের এই অ্যাডওয়ারটি ডিসপ্লের উপরে অ্যাড দেখাতে থাকে।

Avast আরও জানিয়েছে বিশ্বব্যাপী কয়েক হাজার ইউজার এই অ্যাডওয়ারে অ্যাফেক্টেড হয়েছেন। শুধুমাত্র গত মাসেই ১০০ টি দেশের ১৮০০০ ডিভাইসে এই অ্যা ডওয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রাশিয়া, ইটালি, জার্মানি, মেক্সিকো, ইংল্যান্ড, আমেরিকা ও ভারতের মতো দেশগুলি।
গত তিন বছর ধরেই ইন্টারনেটে দেখা যাচ্ছে এই অ্যাডওয়ারটি। ডিভাইসের ফার্মওয়ার লেভেলে ইন্সটল হয়ে যায় বলে একবার ইন্সটলের পরে তা সরনো খুবই সষ্টসাধ্য ব্যাপার। ঙ্গুগুল্কে এই সমস্যার কথা ইতিমধ্যেই জানিয়েছে Avast। গুগুল ইতিমধ্যেই অনেক ডিভাই থেকে এই ম্যালওয়ার ডিলিট করতে সক্ষম হয়েছে।
যদিও গুগুল জানিয়েছে এই ধরনের ম্যালওয়ার যেন ভবিষ্যতে কোন ভাবেই ফিরে আসতে না পারে সেই ব্যাপারে তারা খুবই সতর্ক। কিন্তু যেহেতু এই ম্যালওয়ারটি নতুন ফোনের সাথে প্রিলোডেড থাকে তাই এটি বোঝা খুবইম কঠিন। আর সম্প্রতি ফার্মওয়ার ডেভেলপারদের কাছে গুগুল এই ম্যালওয়ার থেকে সতর্ক থাকার জন্য চোখ খোলা রাখার নির্দেশ পাঠিয়েছে।
Avast এর এই রিপোর্ট আবারো গুগুলের সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলে দিল টেক দুনিয়ায়। খুব সহজেই বারবার হ্যাকাররা ভেঙ্গে ফেলছেন গুগুল ডিসাইসের সিকিউরিটি। আর নতুন অ্যানড্রয়েড ফোনে ম্যালওয়ারের উপস্থিতি আবার তুলে দিল সেই একই প্রশ্ন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications