Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
Huawei P20 Lite রিভিউ
সম্প্রতি হুয়েই লঞ্চ করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ P20 আর P20 Pro। কিন্তু এই দুটি ফোনই যদি আপনার বাজেটের বাইরে হয় তবে আপনি দেখে নিতে পারেন একই সাথে লঞ্চ হওয়া হুয়েই P20 Lite।

দাম কম হওয়ার দরুণ ফ্ল্যাগশিপের থেকে অনেক ফিচার ছাঁটতে হয়েছে হুয়েইকে। তবে P20 আর P20 Pro এর অনেক ফিচার রয়েছে এই P20 Lite এ। মিডরেঞ্জ সেগমেন্টে দারুন টক্কর দেবে এই ফোন আদুর ভবিষ্যতে।
মিডরেঞ্জ ফোন হলেও বডি ও বিল্ট কোয়ালিটিতে আপোষ করেনি হুয়েই। ফ্রেমে অ্যালুমিলিয়ামের মতো প্রিমিয়াম মেটালের ব্যাবহার এই ফোনের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে।যদিও যেখানে ফ্রন্ট ও ব্যাক প্যানেলটি মিশেছে সেখানে অ্যালুমিনিয়াম ফ্রেমের ফলে ফোনটি ধরতে একটু আসুবিধা হচ্ছে। বিশেষ করে আঙ্গুল দিয়ে স্ক্রিনের অপর প্রান্তে পৌঁছাতে সমস্যা হচ্ছে এই কারনেই।
P20 Lite এ এখনো থাকছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এছাড়াও P20 Lite এ আছে মাইক্রো এসডি কার্ড কাপোর্ট। এই দুটি ফিচারই আজকাল অনেক দামি ফোনেও দেখা যায় না। P20 Lite এ প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। যদিও এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0। ফলে আপনি যদি স্টক অ্যানড্রয়েড ব্যাবহারে অভ্যস্ত হন তবে এই ফোনের সাথে মানিয়ে নিতে কিছুদিন সময় লেগে যাবে।
ডিসপ্লে
P20 Lite এ রাওয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লের উপরে মাঝে রয়েছে একটি কালো নচ। এই নচের মধ্যেই রয়েছে কথা স্পিকার, ফ্রন্ট ক্যামেরা আর প্রক্সিমিটি সেন্সার। আপনি যদি অ্যামোলেড স্ক্রিনের ব্যাবহারে অভ্যস্ত হিন হবে P20 Lite হতাশ করবে আপনাকে।
প্রসেসার
P20 Lite এ রয়েছে মিডরেঞ্জ কিরিন ৬৫৯ প্রসেরার। প্রায় এক বছরের পুরনো এই প্রসেসার। এই প্রসেসার স্যাপড্রাগন ৬৩০ এর সমতুল্য। যদিও স্ন্যাপড্রাগনের পার্ফমেন্স কিরিনের প্রসেসারের থেকে ভালো। তবে প্রতিদিনের ব্যাবহারে খুব একটা তফাত বোঝা যাবে না প্রসেসিং পাওয়ারে।
ক্যামেরা
P20 Lite এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল সেন্সার ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার দিয়ে তৈরী এই ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই দেকেন্ডারি ক্যামেরাটি ছবির ডেপ্ত মাপার কাজে ব্যাবহার হয়। ফলে এই ক্যামেরায় পাওয়া যাবে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার। যদিও 4K রেকর্দিং এর ব্যাবস্থা নেই নতুন P20 Lite এ। ফুল এইচডি ভিডিও তোলা যাবে এই ক্যামেরা দিয়ে। লাইকা লেন্সের কারনে ছবির গুনগত মান অবশ্যই ভালো এবং অপটিকাল যুম ব্যাবহার করা যাবে এই ফোনের ক্যামেরায়।
এছাড়াও এই ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফেলফি ক্যামেরা। লো লাইটে দারুন ছবি তোলা সম্ভব এই সেলফি ক্যামেরা দিয়ে।
ব্যাটারি
P20 Lite এ রয়েছে 3000 mAh ব্যাটারি। যা ফোনে সাধারণ মাপের ব্যাক আপ দিতে সক্ষম। খুব ভালো ব্যাটারি ব্যাক আপ আশা করলে P20 Lite হতাশ করবে আপনাকে। সাধারণ ব্যাবহারে মাত্র ৯ ঘন্টা ব্যাক আপ পাওয়া গিয়েছে এই ফোনে। কুইক চার্জিং এর সাপোর্ট নেই এই ফোনে। ফোনটি ফুল চার্জ হতে সময় লেগে যায় ২ ঘন্টা ৪০ মিনিট।
মর্ডান লুকে ফোন খুঁজতে গেলে মিডরেঞ্জে দারুন পছন্দ আবশ্যই নতুন এই Huawei P20 Lite। এই ফোনের বিল্ট কোয়ালিটি ও ডিসপ্লে নিঃসন্দেহে ২০১৮ সালের সাথে তাল মিলিয়ে। কিন্তু পার্ফমেন্সের দিক থেকে রেডমি নোট ৫ প্রো অনেকটাই এগিয়ে। আর Huawei P20 Lite এর একই ফিচার অনেক কম দামে গ্রাহকরা Honor 7X আর Honor 9i তে পেয়ে যাবেন। আর এর থেকে একটু বেশি টাকা খরচ করে আপন পেয়ে যাবেন Moto Z2 Play বা Honor 8 Pro এর দারুন পার্ফমেন্সের ফোনগুলি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications