ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্ত হল Redmi 6 আর Redmi 6 Pro

|

Redmi 6A এর পরে এবার ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল Redmi 6 আর Redmi 6 Pro। এবার থেকে যখন খুশি Redmi 6 এর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আর Redmi 6 Pro এর দুটি স্টোরেজ ভেরিয়েন্ট। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে Redmi 6 আর Redmi 6 Pro কিনতে অ্যামাজনে লগ ইন করতে হবে।

ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্ত হল Redmi 6 আর Redmi 6 Pro

ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ৭৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ৯৪৯৯ টাকা। 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ১০,৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ১২,৯৯৯ টাকা।

Redmi 6 স্পেসিফিকেশান

Redmi 6 এ থাকবে একটি ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio P22 চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজ ও 4GB RAM আর 64GB স্টোরেজ এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Redmi 6। এর সাথেই এই ফোনে microSD কার্ড সাপোর্ট থাকবে।

Redmi 6 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল আর এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিযেল সেকেন্ডারি সেন্সার। এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। পোট্রেট মোডে দারুন বোকে এফেক্ট পাওয়া যাবে এই ডুয়াল রিয়ায় ক্যামেরায়। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, 4G VoLTE আর IR ব্লাস্টার। Redmi 6 এ থাকবে একটি নন রিমুভেবেল 3000mAh ব্যাটারি।

Redmi 6 Pro স্পেসিফিকেশান

Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। আগেই জানানো হয়েছে ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ।

Xiaomi Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 625 চিপসেট। এর সাথেই থাকবে একটি Adreno 506 GPU। Redmi 6 Pro তে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। 3GB RAM + 32GB স্টোরেজ, 4GB RAM + 32 GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পাওয়া যাবে।

Redmi 6 Pro এর পিছনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 12MP। এর সাথেই এই ক্যামেরায় থাকছে 5MP সেকেন্ডারি সেন্সার আর একটি LED ফ্ল্যাশ। Redmi 6 Pro এ থাকবে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের AI ফেস আনলক ফিচার কাজ করবে। Redmi 6 Pro তে ডুয়াল সিম সাপোর্ট থাকবে। এই ফোনের সিম ট্রে তে একই সাথে দুটি সিম কার্ড ও একটি microSDকার্ড ব্যবহার করা যাবে।

Redmi 6 Pro এর ভিতরে থাকছে একটি 4000 mAh ব্যটারি। এছাড়াও এই ফোনের সামনে থাকবে একটি IR ব্লাস্টার। এর মাধ্যমে এই ফোনকে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করা সম্ভব।

Best Mobiles in India

English summary
Redmi 6 and Redmi 6 Pro is now available in open sale.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X