Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
স্কাইপের ৫ টি বিকল্প অ্যাপ
প্রায় সকলেরই ভিডিও কল করার পছন্দের অ্যাপ স্কাইপ। বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় এই ভিডিও কলিং অ্যাপ। কিন্তু সম্প্রতি স্কাইপে একাধিক ভুল ধরেছেন স্টিফেন কানথাক নামের এক গবেষক।
প্রায় সকলেরই ভিডিও কল করার পছন্দের অ্যাপ স্কাইপ। বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় এই ভিডিও কলিং অ্যাপ। কিন্তু সম্প্রতি স্কাইপে একাধিক ভুল ধরেছেন স্টিফেন কানথাক নামের এক গবেষক।

তাই আপনি যদি আর স্কাইপ ব্যাবহার করতে না চান চবে ভিডিও কলিং এর জন্য ব্যাবহার করতে পারেন নীচের অ্যাপগুলি।

Google Hangouts
স্কাইপের প্রায় সবকটি ফিচার রয়েছে গুগুল হ্যাংআউটে। কোন ব্যাক্তিকে খুঁজে বার করার জন্য ব্যাবহার করতে পারেন তার ইমেল বা ফোন নম্বর। ভিডিও কলিং ছাড়াও হ্যাংআউটে রয়েছে ভয়েস কলিং ও চ্যাটিং এর সুবিধা। আপনার বন্ধুরা যাদি অ্যাপেল ইউজার না হন তবে হ্যাংআআউট অবশ্যই অন্যতম সেরা অপশান।

ooVoo
অতটা জনপ্রিয় না হলেও উভু অবশ্যই গ্রুপ কলিং এর জন্য অন্যতম সেরা অ্যাপ। ১২ জন একসাথে ভিডিও কলিং করা যায় এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপের ভিডিও ও অডিও কল কোয়ালিটি অন্যান্য অ্যাপের থেকে অনেকটাই ভালো। এছাড়াও এই অ্যাপে আপনি শেয়ার করতে পারবেন আপনার ফোনের স্ক্রিন। যার মাধ্যমে আপনারা একই সাথে দেখতে পারবেন একই ইউটিউব ভিডিও।

LINE
মেসেজিং এর জন্য জনপ্রিয় হলেও লাইন দিয়ে খুব ভালো ভিডিও কল করা যায়। এছাড়াও আপনি গ্রুপে মেসেজ ও ভয়েস কল করতে পারবেন লাইনের মাধ্যমে। সব স্মার্টফোনের জন্যই পাওয়া যায় এই অ্যাপ। ফিচারের দিক থেকে বিচার করলে লাইনের ফিচার স্কাইপের থেকে অবশ্যই বেশি।

Tox
সিকিউরিটি যদি আপনার প্রাধান্য হয় তবে আপনার অ্যাপ অবশ্যই টক্স। এটি একটি ওপেন সোর্স টুল। স্পাইং ও ট্র্যাকিং থেকে মুক্তি দিতেই তৈরী এই অ্যাপ। দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় এই অ্যাপ।
১। qTox একটি ফুল ফিচার্ড অ্যাপ।
২। uTox কম প্রসেসিং পাওয়ার যুক্ত সিস্টেমে ব্যাবহারের জন্য তৈরী এই অ্যাপ।

Viber
কম্পিউটার ও স্মার্টফোন দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায় ভাইবার। ভিডিও কল, গ্রুপ কল, ভয়েস কল ও মেসেজিং এর মতো সব বেসিক ফিচার পেয়ে যাবেন এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপে রয়েছে গেম খেলার সুযোগ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
