Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ওয়ানপ্লাসকে টেক্কা দিতে হাজির হল আইফোন এসই ২০২০
লেটেস্ট প্রসেসর সহ পুরনো ডিজাইনে লঞ্চ হল আইফোন এসই ২০২০। ভারতে লেটেস্ট আইফোনের দাম শুরু হচ্ছে ৪২,৫০০ টাকা থেকে। তুলনামূলক কম দামে শক্তিশালী চিপসেটের এই প্রসেসরের নতুন আইফোন এসই ভারতে অ্যাপেলের জনপ্রিয়তা বাজারে সাহায্য করবে।

আইফোন এসই ২০২০ তে রয়েছে লেটেস্ট এ১৩ বায়োনিক চিপ। সঙ্গে থাকছে আইপি ৬৭ ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। যদিও এই ফোন দেখতে হুবহু আইফোন ৭ অথবা আইফোন ৮-এর মতো। লঞ্চের সময় আইফোন এসই তে আইওএস ১৩ অপারেটিং সিস্টেম চলবে।
৪০,০০০ টাকা বাজেটে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস। যদিও প্রত্যেক বছর স্মার্টফোনের দাম ধীরে ধীরে বাড়িয়েছে চিনের কোম্পানিটি। চলতি সপ্তাহে বাজারে এসেছে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো। ওয়ানপ্লাস ৮-এর দাম শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার থেকে। অন্যদিকে ওয়ানপ্লাস ৮ প্রো-র দাম শুরু হচ্ছে ৮৯৯ মার্কিন ডলার থেকে। যদিও নতুন আইফোন এসই ২০২০-র দাম শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার থেকে।
তাই ভারতের স্মার্টফোন বাজারে ওয়ানপ্লাসকে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে আইফোন এসই ২০২০। এছাড়াও শীঘ্রই বাজারে আসবে এমআই ১০।
ভারতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে এই ফোনগুলি বিক্রি শুরু হবে। ওয়ানপ্লাসের ফর্মুলা ব্যবহার করেই পুরনো প্যাকেটে ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার ব্যবহার করে গ্রাহকের মন জিততে চাইছে অ্যাপেল।
আইফোন এসই তে কী কী খামতি রয়েছে?
এই ফোনে দীর্ঘদিন সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা ও দুর্দান্ত বিল্ড কোয়ালিটি থাকলেও কয়েকটি খামতি থেকেই যাচ্ছে। আইফোন এসই ২০২০-র ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকছে। সমসাময়িক ফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকলেও এই ফোনে থাকছে ২০১৬ সালের ডিজাইন। এইচডিআর ১০ ও ডলবিভিশন ডিসপ্লে ব্যবহার হলেও এই ফোনে থাকবে ৭২০পি আইপিএস এলসিডি ডিসপ্লে। এছাড়াও ফেস আইডির পরিবর্তে এই ফোনে টাচ আইডি ব্যবহার করেছে অ্যাপেল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
