Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপের ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না, বিনামূল্যে ৪৯৮ টাকা রিচার্জ দিচ্ছে না জিও
হ্যাকারদের কাছে হোয়াটসঅ্যাপ এক অতি জনপ্রিয় প্ল্যাটফর্ম। কয়েক কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই হোয়াটসঅ্যাপে প্রতারণার ছক কষতে সুবিধা হয় হ্যাকারদের। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ছড়িয়ে পরেছে। সেই মেসেজে জানানো হয়েছে বিনামূল্যে ৪৯৮ টাকা জিও রিচার্জ পাওয়া যাচ্ছে। ৩১ মার্চের আগে এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কল ও ৪জি ডেটা পাওয়া যাবে। এই মেসেজের সঙ্গেই থাকছে একটি লিঙ্ক। ভুয়ো মেসেজের এই লিঙ্কে ক্লিক করে এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

দেশে ২১ দিন লকডাউনের কারণে এই অফার সত্যি মনে হলেও আসলে এটা একটা সম্পূর্ণ ভুয়ো মেসেজ। এই ধরনের কোন সুবিধা দিচ্ছে না মুকেশ আম্বানির কোম্পানি। তাই এই লিঙ্কে ক্লিক করে আদতে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের তথ্য হ্যাকারদের হাতে তুলে দেবেন। এই ধরনের ম্যালওয়ার ও ফিশিং অ্যাটাক থেকে সহজের গ্রাহকের ক্রেডিট ও ডেবিট কার্ড নম্বর হাতিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে প্রতারকরা।
কী এই জিও ৪৯৮ টাকা রিচার্জের মেসেজ?
অমর উজালায় প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে সম্প্রতি একটি মেসেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। মেসেজে লেখা রয়েছে, “দেশের সঙ্কটের সময় সব গ্রাহককে বিনামূল্যে ৪৯৮ টাকা রিচার্জ দিচ্ছে জিও। এখনই নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের বিনামূল্যের রিচার্জ সংগ্রহ করুন। ৩১ মার্চ পর্যন্ত এই অফার বৈধ থাকবে।”
ভুয়ো মেসেজ চিনবেন কীভাবে?
ভুয়ো মেসেজ চিনতে কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন।
১। চেনা মানুষের কাছ থেকে মেসেজ না পেলে বিশ্বাস করবেন না
২। মেসেজের মধ্যে থাকা লিঙ্কে ক্লিক করবেন না। পরিবর্তে আলাদা করে ব্রাউজার ওপেন করে কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে তথ্য যাচাই করুন।
৩। মেসেজের মধ্যে থাকা কোন লিঙ্কে ক্লিক করবেন না।
৪। অচেনা ব্যক্তির কাছ থেকে আসা ইমেল, এসএমএস অথবা অন্য কোন মেসেজে থাকা কোন লিঙ্কে ক্লিক করবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
