Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
চন্দ্রযান ২: বিক্রম ল্যান্ডারের উদ্দেশ্যে বিশেষ বার্তা নাগপুর পুলিশের
চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিমি উপরে পৃথিবীর সাথে বিক্রম ল্যান্ডারের সনযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে অরবিটারে তোলা ছবি দিয়ে বিক্রম ল্যান্ডারকে খুঁজে পাওয়া গিয়েছে। থার্মাল ছবিতে চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারকে দেখা গিয়েছে। এবার বিক্রম ল্যান্ডারের উদ্দেশ্যে ট্যুইটারে বিশেষ বার্তা পাঠালো নাগপুর পুলিশ।

নাগপুর পুলিশের অফিশিয়াম ট্যুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে জানানো হয়েছে। ট্যুইটে জানানো হয়েছে “প্রিয় বিক্রম, অনুগ্রহ করে সাড়া দাও। আমরা সিগনাল ভাঙ্গার জন্য চালান করবো না।” এই ট্যুইট দেখে পুলিশ বিভাগের মজার রুপ থেকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি চর্চিত বিষয় চন্দ্রযান ২। কান্নায় ভেঙে পরা ইসরো প্রধান কে সিভানকে বুকে জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সান্তনা দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোটা দেশ ইসরোর বিজ্ঞানীদের এই চেষ্টাকে কুর্নিশ জানিয়েছে। প্রসংশা পেয়েছে কঠিন সময়ে প্রধানমন্ত্রীর আচরণ।
তবে বিক্রম ল্যান্ডারের সাথে পুনরায় যোগাযোগ স্থাপনের সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। ইতিমধ্যেই চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডেরটি খূঁজে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে আছড়ে পড়লেও তা ভাঙেনি। বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ স্থাপনের ব্যাপারে আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা। এছাড়াও ইসরো জানিয়েছে সম্পূর্ণ সুস্থ রয়েছে চন্দ্রযান ২ অরবিটার। অরবিটারকে ব্যবহার করেই বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।
সম্প্রতি ইসরো জানিয়েছে চেয়ারম্যান কে সিভানের নামে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো অ্যাকাউন্ট চলছে। এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে ভুয়ো খবর প্রচার করার চেষ্টা করছে কিছু মানুষ। ইসরো জানিয়েছে কে সিভানের এই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে প্রচারিত খবরের কোন সত্যতা নেই।
এছাড়াও সম্প্রতি ইসরোর তরফ থেকে জানানো হয়েছে চন্দ্রযান ২ মিশনের কোন প্রভাব গগনযান বা ভবিষ্যতে অন্য কোন মিশনে পরবে না। ২০২২ সালে গগনযান মিশনে তিন ভারতীয়কে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে ইসরো। এছাড়াও ভবিষ্যতে মঙ্গল শুক্র ও সূর্যে মিশন পাঠাবে ভারতের গবেষনা সংস্থা। এই মিশনগুলিতে চন্দ্রযান ২ এর কোন প্রভাব পরবে না। এছাড়াও ইসরোর উপগ্রহ উৎক্ষেপণ স্বাভাবিক থাকবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications