Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
রাজনৈতিক বিজ্ঞাপনের স্বচ্ছতার জন্য ব্যবস্থা নিল ফেসবুক
গত মাসেই একটি ফেক রাশিয়ান পেজ নিয়ে ইনফো দিয়েছে ফেসবুক। পেজটিতে ১ লক্ষ ডলারের সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ছিল। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাব ফেলার জন্য নানান রাজনৈতিক পোস্ট প্রোমোট করা হত সেটি থেকে। ফেসবুকের অ্যাড সার্ভিসে যে কত বড় ফাঁক রয়েছে, ওই ঘটনার পরেই তা সামনে এসেছে।

রাজনৈতিক বিজ্ঞাপন বা পলিটিক্যাল অ্যাডের এই সমস্যা নিয়ে বিশেষ ভাবে নজর দিয়েছেন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ। এই ধরণের পলিটিক্যাল অ্যাডের জন্য আরও স্বচ্ছতার ব্যবস্থা আনতে চলেছে ফেসবুক। এ জন্য তিনটি পয়েন্ট তুলেছেন জুকারবার্গ।
রাজনৈতিক বিজ্ঞাপনদাতাতের জন্য ফেসবুকের প্রথম শর্ত আনা হয়েছে, তারা তাদের পরিচয় খোলসা করবে। কে টাকা দিচ্ছে অ্যাড ক্যাম্পেনের জন্য, তা জানাতে হবে। পলিটিক্যাল অ্যাডভার্টাইজারদের দেওয়া যে কোনও অ্যাডই পলিটিক্যাল বা রাজনৈতিক বলে ধরে নেওয়া হবে।
ফেসবুক পেজে যতকটি অ্যাড চলছে, এবার থেকে গ্রাহকরা তার প্রত্যেকটি দেখতে পাবে। এর আগে কোন কোন অ্যাড চলেছে পেজে, দেখা যাবে সেটিও। অ্যাডের জন্য টাকা কোথা থেকে এসেছে, ফেসবুক জানিয়ে দেবে সেটাও।
পলিটিক্যাল অ্যাড চিহ্নিত করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে রদবদল আনা হচ্ছে। সেই মতো এই ধরণের অ্যাডকে আলাদা ভাবে চিনে ফেলবে মেশিন লার্নিং অ্যালগোরিদম। জুকারবার্গ আগেই জানিয়েছিলেন, যে যে পোস্টগুলি সন্ত্রাসে উস্কানি দেয়, তাদের আলাদা ভাবে ধরে ফেলা সম্ভব হবে এবার থেকে।
জুকারবার্গ এর আগে দাবি করেছিলেন, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ফেসবুকের খুব একটা প্রভাব কোনও কালেই নেই।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
