Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মেসেঞ্জারের ইন্সট্যান্ট গেমে লাইভ স্ট্রিমিং আর ভিডিও চ্যাট আনছে ফেসবুক
মেসেঞ্জারে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলার জন্য ইন্সট্যান্ট গেমিং-এর ফিচার এনেছিল ফেসবুক। সেও প্রায় বছর খানেক হতে চলল। এবার ওই ইন্সট্যান্ট গেমে ফেসবুক লাইভের মধ্যে দিয়েই লাইভ স্ট্রিমিং এবং ভিডিও চ্যাটের ব্যবস্থা করল ফেসবুক। আরেকজন যিনি গেম খেলছেন, তাঁর সঙ্গেই চলবে চ্যাট।

বৃহস্পতিবার ব্লগ পোস্টে ফেসবুক লেখে, খেলতে খেলতে একটু শেয়ারিং পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা আনল ফেসবুক। মেসেঞ্জারে যাঁরা গেম খেলতে ভালবাসেন, খেলেন, তাঁরা একে অপরের সঙ্গে ভিডিও আড্ডা দিতে পারবেন। ফেসবুক লাইভের মাধ্যমে হবে এই লাইভ স্ট্রিমিং।
এই নতুন ফিচার্সে ইউজাররা লাইভ স্ট্রিম রেকর্ড করতে পারবেন। পরে যাতে তা পোস্ট করা যাবে প্রোফাইলে। সংস্থা জানিয়েছে, মেসেঞ্জারে ২৪৫ মিলিয়নেরও বেশি মানুষ লাইভ চ্যাট করেন। গেম খেলতে খেলতেও যাতে এই চ্যাট করা যায়, সেই ব্যবস্থাই এবার আনা হচ্ছে।
এছাড়াও কিছু কিছু মোবাইল সেটে ইন্সট্যান্ট গেমসও সাপোর্ট করবে। ফেসবুক জানিয়েছে, বন্ধুদের চ্যালেঞ্জ করা যাবে এরকম কিছু দারুণ গেম আসছে। রয়েছে অ্যাংরি বার্ডসও। পরের বছরের শুরুতেই তা এসে যাবে।
সম্প্রতি বাজারে আসা টেটরিসের সঙ্গে এই জনপ্রিয় খেলাটি জুড়ে গিয়েছে। ম্যারাথন মোড বা মেসেঞ্জারে গ্রুপ চ্যাটে বন্ধুদের সঙ্গে খেলার মতোও ফিচার্স এসেছে।
ফেসবুকের দাবি, ইন্সট্যান্ট গেমের রেসপন্স বেশ ভাল। যারা নিজেরা গেম খেলে, চ্যালেঞ্জ নেয়, দেয়, কম্পিটিশন করে, তাদের জন্য এটা বেশ ভাল ব্যাপার।
লাইভ স্ট্রিমিং যেভাবে অ্যাকটিভ করবেন
খুবই সোজা ব্যাপার। গেম খেলার সময় গেমের ওপরে ডান দিকের কোনায় ক্যামেরা আইকনে ট্যাপ করুন। সিলেক্ট হয়ে গেলে দর্শক ঠিক করতে পারেন, কিছু বিবরণীও লিখতে পারেন ভিডিওর জন্য।
রেকর্ডিং শুরু করার জন্য স্টার্ট লাইভ ভিডিও বাটন প্রেস করুন। ব্রডকাস্ট শেষ হলে ভিডিও আপনার পেজে বা প্রোফাইলে পাবলিশ হবে। যখন ইচ্ছে তখন ভিডিও ডিলিটও করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
