Just In
- 1589 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1597 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1600 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1609 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপেও মিলবে ভিডিও কলিং পরিষেবা
এবার হোয়াটসঅ্যাপেও আপনি পেতে পারেন লাইভ ভিডিও কলিং পরিষেবা। কারণ হোয়াটসঅ্যাপ তার ইউজার্সদের জন্য এবার নিয়ে এসেছে এই বিশেষ পরিষেবার
সুবিধা। তবে তারজন্য আপনার কাছে থাকতে হবে একটি উইন্ডোজ ফোন। কারণ উইন্ডোজ ফোনের বেটা ভার্সন যাঁরা ব্যবহার করেন, আপাতত তাঁরাই এই
পরিষেবার সুবিধা নিতে পারবেন।

যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের দীর্ঘদিনের জল্পনা ছিল, কবে এই অ্যাপে লাইভ ভিডিও কলিং পরিষেবার সুবিধা মিলবে। বিশেষ করে
ফেসবুক, হোয়াটসঅ্যাপের মালিকানা নেওয়ার পর এই জল্পনা আরও বেড়ে যায়। অবশেষে সমস্ত জল্পনার অবসান।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই বিশেষ পরিষেবা। তবে প্রত্যাশামতো অ্যান্ড্রয়েড বা আইফোন নয়, আপাতত শুধুমাত্র উইন্ডোজ ফোনেই এই পরিষেবার
সুবিধা মিলবে। উইন্ডোজ ফোনের বেটা ভার্সন ব্যবহারকারীরাই লাইভ ভিডিও কলিং করতে পারবেন।
বিষয়টি প্রথম নজরে আনে একটি স্প্যানিশ ওয়েবসাইট। তারাই প্রথম জানায় যে, উইন্ডোজ ফোনের বেটা ভার্সন যাঁরা ব্যবহার করেন, তাঁদের হ্যান্ডসেটে
লাইভ ভিডিও কলিংয়ের অপশন আসছে। কল বাটনে গিয়ে ক্লিক করলে অ্যাপ ভয়েস এবং ভিডিও কলস, এই দুটি অপশনস পাওয়া যাচ্ছে।

ব্যবহারকারীরা মিউট অপশনেরও সুবিধা পাবেন এই নতুন পরিষেবায়। সেইসঙ্গে অন্যান্য ভিডিও কলিং অ্যাপের মতো ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরাও
সেট করা যাবে এই পরিষেবায়। সেইসঙ্গে কল হিসট্রিতেও পরিবর্তন করা যাবে এবং ভিডিও কল ও ভয়েস কল আলাদা আলাদাভাবে দেখা যাবে। ভয়েস কলিংয়ের

ক্ষেত্রে যেমন একটি শর্টকাট বাটনের সুবিধা থাকত, ভিডিও কলিংয়ের ক্ষেত্রেও সেই শর্টকাট বাটনের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
