Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৩১ মে শেষ হচ্ছে গুগল ফটোজের 'ফ্রি স্টোরেজ’, এবার কী করবেন?
১ জুন থেকে আর বিনামূল্যে গুগল ফটোজে স্মার্টফোনের ছবি ব্যাক আপ রাখা যাবে না। সেই দিন থেকেই বিনামূল্যে ১৫জিবি ছবি আপলোড করা যাবে। কিন্তু বিনামূল্যে আনলিমিটেড ব্যাক আপ শেষ হলে আপনি কীভাবে ছবি ব্যাক আপ রাখবেন? দেখে নিন।

১ জুনের আগে য বেশি সম্ভব ব্যাক আপ নিন
১ জুন থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। তার আগে বিনামূল্যে আনলিমিটেড ব্যাকআপের নিয়ম জারি থাকছে। তাই আপনি চাইলে ১ জুনের আগে আপনার ফোনের সব ছবি গুগল ফটোজে ব্যাক আপ নিয়ে রাখতে পারেন। ১ জুনের পরে এই কাজ করলে ১৫ জিবি থেকে স্পেস কমে যাবে।
ছবির কোয়ালিটি বদল করুন
এখনও অরিজিনাল কোয়ালিটিতে ছবি আপলোড করলে এখনই হাই কোয়ালিটি সেভ শুরু করুন। হাই কোয়ালিটিতে সব ছবি ১৬ মেগাপিক্সেল রিসাইজ করে গুগল ফটো। তাই আপনার ফোনে ১৬ মেগাপিক্সেলের বেশি রেজোলিউশনের ক্যামেরা থাকলে আপনি এই সেটিংস সিলেক্ট করে ব্যাকআপের সময় কিছুটা জায়গা বাঁচাতে পারবেন।
অপ্রয়োজনীয় ছবি ডিলিট করুন
১ জুনের পর থেকে ক্যামেরা থেকে তোলা সব অপ্রয়োজনীয় ছবি ডিলিট করুন। এই ছবি গুগল ফটোজে সেভ হলে শুধু শুধু জায়গা নষ্ট হবে।
জিমেল ও গুগল ড্রাইভ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন
১৫ জিবি স্টোরেজের মধ্যে শুধুমাত্র গুগল ফটোজ থাকছে না। সব গুগল সার্ভিস এই স্টোরেজের আওতায় পড়ছে। তাই আপনার জিমেল অথবা গুগল ড্রাইভে অপ্রয়োজনীয় ফাইল থাকলে তা ডিলিট করুন।
পৃথক গুগল অ্যাকাউন্ট
আপনি চাইলে আরও একটি গুগল অ্যাকাউন্ট ওপেন করে সেখানে সব ছবির ব্যাক আপ রাখতে পারবেন।
বেশি স্টোরেজের ফোন হলে ফোনে ছবি রাখুন
আপনার ফোনে বেশি স্টোরেজ থাকলে ফোন স্টোরেজে ছবি রাখুন। এই জন্য ২৫৬জিবি অথবা ৫১২ জিবি স্টোরেজের ফোন থাকলে সুবিধা।
আইফোন গ্রাহকরা আইক্লাউড ব্যবহার করুন
আইফোন গ্রাহকরা ফোনের সব ছবি আইক্লাউডে ব্যাক আপ নিতে পারবেন। যদিও সেখানেও টাকা দিয়ে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications