Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৩১ হাজার ডিগ্রি কলেজ ছাত্রছাত্রীকে ফ্রিতে এসার ল্যাপটপ দিচ্ছে সরকার
ডিজিটাল ইন্ডিয়া নিয়ে যখন কেন্দ্র সরকার হইচই চালাচ্ছে। তখন কর্ণাটক সরকার আরও একধাপ এগোলো। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ঘোষণা অনুযায়ী, কলেজ পাশ করা পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিতে চলেছে সরকার।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ৩১ হাজার এসসি ও এসটি কলেজ ছাত্রছাত্রীদের ল্যাপটপ উপহার দেওয়া হচ্ছে। স্বাভাবিক ভাবেই যথেষ্ট ভাল উদ্যোগ। প্রকল্পের অংশ হিসেবে ল্যাপটপে দুটি লোগো থাকছে। রাজ্য সরকারের লোগো এবং ল্যাপির ওপরে সিদ্দারামাইয়ার ছবি।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ৪৫ কোটির টেন্ডার ডাকা হয়েছিল। তাতে প্রত্যেক ল্যাপটপের দাম পড়েছে ১৪ হাজার ৪৯০ টাকা। ৪১২টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং ৮৫টি পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা এই ল্যাপটপ পাবেন।
উইন্ডোজ ১০ ভার্সানে মিলছে ল্যাপটপ। Intel quad প্রসেসর, ১ terra byte (TB) hard drive, ৮ গিগাবাইট (GB) Random Access Memory (RAM) এবং ১৪ ইঞ্চির স্ক্রিন। ছাত্রছাত্রীদের জন্য এমনতর ল্যাপি মন্দ নয়।
সরকারি আধিকারিকের কাছ থেকে আরও জানা গিয়েছে, রাজ্য সরকারের ফ্রি ল্যাপটপ প্রকল্পের আওতায় নির্দিষ্ট কলেজ থেকে ব্যাকপ্যাক সহ এসসি ও এসসি ছাত্রছাত্রীদের জন্য মিলছে এই ল্যাপটপ। উদ্যোক্তা উচ্চশিক্ষা দফতর।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার হাতে রয়েছে অর্থ দফতরও। ১.৮ লক্ষ কলেজ ছাত্রছাত্রীদের জন্য ৩০০ কোটি টাকার প্রকল্প নিয়েছেন তিনি। ২০১৭-১৮ সালে সব সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাই এই সুযোগ পাবেন।
গত বছর জুলাইতে ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু লাল ফিতের ফাঁসে তা এদ্দিন কার্যকর করা যায়নি।
জেনারেল ও অন্যান্য কেটিগরির ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আরও দেড় লক্ষ ল্যাপটপও খুব শিগগিরই দেওয়া হবে। এর জন্য আলাদা টেন্ডার ডাকা হবে।
এছাড়াও রাজ্য মন্ত্রিসভা ছাত্রছাত্রীদের বাইসাইকেল দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে। ক্লাস ৮-এর ছাত্রছাত্রীদের দেওয়া হবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ ১৮৫ কোটি টাকা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
