Just In
- 1589 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1597 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1600 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1608 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৪ হাজার এমএএইচ ব্যাটারির মোটোরোলা মোটো ই৫ এবং ই৫ প্লাস এফসিসি অ্যাপ্রুভাল পেয়ে গেল
এফসিসি সার্টিফিকেশন সাইটে দুটি মোটোরোলা ফোনের অ্যাপ্রুভাল মিলে গিয়েছে। মডেল নং XT1922-4 এবং XT1922-5 ফোন সার্টিফায়েড। অনেকে বলছেন, এই দুটি মডেলের ফোনই নাকি Moto E5 এবং Moto E5 Plus. এর আগেও এই দুটি স্মার্টফোন নিয়ে জল্পনা ছিল, তবে এফসিসি অ্যাপ্রুভাল মানে নিশ্চিত এ দুটি বাজারে আসছেই। তবে এফসিসি ডকুমেন্টে অবশ্য বেশি কিছু ইনফো নেই।

তবে যেটুকু রয়েছে তাতে জানা গিয়েছে, এই ফোন দুটির ৪০০০এমএএইচ ব্যাটারি। যদি তাই হয় তাহলে মোটো ই৪-এর চেয়ে এর প্রসেসর অনেক বেশি আপগ্রেডেড হওয়ার কথা। কারণ ই ফোরে ব্যাটারি ছিল ২৮০০ এমএএইচ। ৪০০০ এমএএইচ ব্যাটারি ছাড়াও মোটো ই৫ মোটোরোলার বাজেট স্মার্টফোন।
মোটো ই৫–এর গোল্ড কালার ফোনের ছবি সম্প্রতি অনলাইনে এসে গিয়েছে। ছবি বলছে আগের ফোনগুলির থেকে আপকামিং ফোন অনেক বেশি গুডলুকিং। ফলে মোটো ই৪-এ থেকে মোটো ই৫-এর পার্থক্য কিন্তু অনেকটাই বেশি হবে।
ডিজাইনের কথা যদি বলা যায়, মোটো ই৫-এর রিয়ারে গোল ক্যামেরা মডিউল। এরসঙ্গেই রয়েছে এলইডি ফ্ল্যাশ। আগের মোটোরোলা ফোনগুলোর মতো অনেকটা দেখতে। ফ্রন্ট ক্যামেরায় অবশ্য ফ্ল্যাশ নেই।
আগেই যেটা বলা হল, নতুন এই ফোনের ডিজাইনে ভালরকম চেঞ্জ রয়েছে। প্রসেসর ছাড়াও এই স্মার্টফোনে সম্ভবত রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ব্যাক কভারে মোটোর লোগোওয়ালা ডিম্পল থাকতে পারে। আর সেটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে।
আর স্পেসিফিকেশনের কথা যেটুকু বোঝা যাচ্ছে, তাতে Motorola Moto E5-এর ৫ ইঞ্চি ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ হতে পারে। ডিসপ্লে সাইজ বা ধরণ নিয়ে কোনও ইনফো এখনও পর্যন্ত নেই। আগেরগুলির মতো এই স্মার্টফোনেরও মিডিয়া টেক প্রসেসরই থাকবে। সম্ভবত এপ্রিলে লঞ্চ করতে পারে Motorola-র ই৫। মোটামুটি হাজার সাতেক দাম হতে পারে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
