Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নতুন ভেরিয়েন্টে Nokia 6.1 Plus ফোনে থাকবে আরও বেশি মেমোরি
২০১৮ সালের অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB RAM আর 64GB স্টোরেজ। সম্প্রতি 6GB RAM ভেরিয়েন্টে বাজারে এসেছে এই স্মার্টফোন। যদিও নতুন ভেরিয়েন্টেও থাকছে 64GB স্টোরেজ।

ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল অনলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে এই ফোন। ১৮,৪৯৯ টাকা দামে 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Nokia 6.1 Plus। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Nokia 6.1 Plus স্পেসিফিকেশান
Nokia 6.1 Plus এ থাকবে একটি ৫.৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে। Nokia 6.1 Plus এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB অথবা 6GB RAM আর 64GB স্টোরেজ। জনপ্রিয় Xiaomi Redmi Note 5 Pro আর Asus ZenFone Max Pro M1 ফোনদুটিতেও এই একই চিপসেট ব্যবহার হয়েছে।
ছবি তোলার জন্য Nokia 6.1 Plus ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্যNokia 6.1 Plus ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Nokia।
কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে Wifi, Bluetooth, GPS আর USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। এই ফোনের ভিতরে একটি 3060 mAh ব্যাটারি থাকবে এই ব্যাটারি জলদি চার্জ করার জন্যই Nokia 6.1 Plus ফোনে Quick Charge 3.0 টেকনোলজি ব্যবহার করেছে Nokia। আপাতত Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমে Nokia 6.1 Plus কেনা গেলেও শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট চলে আসবে বলে জানিয়েছে কোম্পানি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications