Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1416 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল ওয়ানপ্লাস ৬, দাম ও স্পেসিফিকেশান
গতকাল লন্ডনে এক ইভেন্টে লঞ্চ হল ওয়ানপ্লাস ৬। আজ মুম্বাই ও বেজিং এ এক ইভেন্টে ভারতে ও চীনে এই স্মার্টফোন লঞ্চ করবে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৬ এ রয়েছে বাকি সব নতুন ফোনের মতোই বেজেল লেস ডিসপ্লে ও ডিসপ্লের উপরে রয়েছে একটি নচ। লেটেস্ট প্রসেসার 256GB স্টোরেজে পাওয়া যাবে ওয়ানপ্লাসের লেটেস্ট এই ফ্ল্যাগশিপটি।

6GB RAM আর 64GB স্টোরেজ, 8GB RAM আর 128GB স্টোরেজ ও 8GB RAM আর 256GB স্টোরেজ এই তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৬। মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক, সিল্ক হোয়াইট, কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই স্মার্টফোন।
আমেরিকায় ওয়ানপ্লাস ৬ এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫২৯ মার্কিন ডলার (প্রায় ৩৫,৮০০ টাকা)। অন্যদিকে 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে আমেরিকায় খরচ হবে ৫৭৯ মার্কিন ডলার (প্রায় ৩৯,২০০ টাকা)। 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬২৯ ডলার (প্রায় ৪২,৬০০ টাকা)। ফোনের বিক্রি শুরু হবে ২২ মে।যদিও ভারতে আজ লঞ্চ হবে এই ফোন। আর ফোনের বিক্রি শুরু হবে ২১ মে থেকেই।
স্পেসিফিকেশান
ডুয়াল সিম ওয়ানপ্লাস ৬ এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ৬.২৮ ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ওয়ানপ্লাস ৬ এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU।
লেটেস্ট ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
ওয়ানপ্লাস ৬ এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications