Just In
- 1589 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1597 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1600 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1608 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভোডাফোনকে টপকে ভারতের দুই নম্বর নেটওয়ার্কের তকমা পেল জিও
বাজার দখলের দিক থেকে ভারতে দুই নম্বর মোবাইল নেটওয়ার্কের তকমা পেল জিও। ভারতে এক নম্বর মোবাইল নেটওয়ার্ক এয়ারটেল। ভোডাফোনকে টপকে এয়ারটেলের আরও এক ধাপ কাছে চলে এলো জিও। কম দামে গ্রাহকের কাছে পরিষেবা তুলে দিয়ে অল্প সময়েই গ্রাহকের মন জয় করেছে মুকেশ আম্বানির কোম্পানি।

বছর দুই আগে ভারতে 4G পরিষেবা শুরু করেছিল জিও। গত মার্চ মাসে আইডিয়াকে টপকে প্রথম তিনে ঢুকে পড়েছিল জিও। এবার ভোডাফোনেকে টপকে ভারতে এক নম্বর মোবাইল নেটওয়ার্ক হাওয়ার দৌড়ে এয়ারটেলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল মুম্বাইয়ের কোম্পানিটি।
কম দামে পরিষেবা দেওয়ার কারণে জিওর কাছে ক্রমশই জমি হারাচ্ছিল আইডিয়া ও ভোডাফোন। শিঘ্রই এই দুই কোম্পানি এক হয়ে গেলে ভারতে এক নম্বর নেটওয়ার্কের তকমা পাবে ভোডাফোন ও আইডিয়া।
তবে এই তকমা বেশিধিন ধরে রাখতে পারবে না জিও। ভোডাফোন ও আইডিয়া এক হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আর ভোডাফোন ও আইডিয়া ভারতের এক নম্বর নেটওয়ার্কের তকমা পেলে আবার তিন নম্বরে পৌঁছে যাবে জিও। সেই ক্ষেত্রে জিওকে আবার দুই নম্বর স্থান ফিরে পেতে এয়ারটেলকে ওভারটেক করতে হবে।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতে 4G পরিষেবা নিয়ে এসেছিল জিও। প্রতিদিন স্মার্টফোনের দাম ও ডাটার দাম কমতে থাকায় টেলিকম বাজারে এখন প্রতিযোগিতা তুঙ্গে। রোজই নিত্য নতুন প্ল্যান লঞ্চ করে নিজের গ্রাহক ধরে রাখতে ব্যাস্ত ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিগুলি। সেই বাজারে নতুন গ্রাহক যোগ করে অবিশ্বাস্য কম সময়ে বাজারের দখল নিয়েছে জিও। তবে টেলিকম বাজারে এই প্রতিযোগিতা এখনই থামার আশা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী এক থেকে দুই বছর বাজারে এই চরম প্রতিযোগিতা থাকবে। আর এর ফলে লাভবান হবেন ভারতের গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
