Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বাজারে জোর হাওয়া, অ্যান্ড্রয়েড ও ডিভাইস লঞ্চ করতে পারে সোনি এক্সপেরিয়া
বাজারে জল্পনা জারি, অ্যান্ড্রয়েড ও ভার্সানের ফোন আনতে পারে সোনি এক্সপেরিয়া।
AnTuTu থেকে খবরটা ছড়িয়েছে। বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড ও ওয়ালা স্মার্টফোন বাজারে আনতে চলেছে সোনি এক্সপেরিয়া। যদিও সোনির তরফে এই খবর ঠিক না ভুল তা এখনও বলা হয়নি। কিন্তু যদি সত্যি হয়, তাহলে যে একটা ধামাকাদার সোনি মোবাইল বাজারে আসতে চলেছে, সেটা ভেবে নেওয়াই যায়।

তবে AnTuTu বেশ কনফিডেন্ট। তারা মডেল নম্বরটিও জানিয়ে দিয়েছে। জি৮৪৪১। স্মার্টফোনটির পাওয়ার সাপ্লাইয়ের দায়িত্বে থাকছে স্ম্যাপড্রাগন ৮৩৫। RAM থাকছে ৪ জিবির। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। AnTuTu-র আরও দাবি, ৭২০ পিক্সেল ডিসপ্লে হতে চলেছে নতুন স্মার্টফোনটির।
মোবাইলটি নিয়ে আরও নানান রকম তথ্য হাওয়ায় ভাসছে। কিন্তু কোনটা ঠিক আর ভুল, সেটার কোনও ঠিক নেই। তবে ডিসপ্লের যদি সত্যিই এই ছোটখাটো আকার হয়, তাহলে ধরে নেওয়া যেতেই পারে, এক্সপেরিয়ার কমপ্যাক্ট ডিভাইসেরই পরের জেনারেশন এই ফোন। কিন্তু অন্য একটি সূত্র থেকে আবার একদম উলটো খবরও আসছে। মোবাইলে ওয়েব পেজ গুলি কীভাবে ডিসপ্লে হবে, সেই সংক্রান্ত বিশদ বিবরণ থাকে যে ফাইলে, সেই The UAProf file-এর দাবি, ফোনটির ডিসপ্লে হবে ১০৮০ পিক্সেল রেজোলিউশনের।
গত বছর সোনি, বাজারে এনেছিল এক্সপেরিয়া এক্স কমপ্যাক্ট। স্ন্যাপড্রাগন ৬৫০ ছিল তাতে। এই ডিভাইস যদি কমপ্যাক্টের পরবর্তী প্রজন্ম হয়ে থাকে, তাহলে ছোট ফোনের মধ্যে এটি ভাল ক্ষমতাওয়ালা ফোন হতে চলেছে। আর যদি সেটা না হয়, তাহলে বলা যেতেই পারে যে এই স্মার্টফোন এক্সপেরিয়া এক্সজেড-এর নেক্সট জেনারেশন।
তবে যাই হোক না কেন, অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ও-র স্মার্টফোন নিয়ে বেশ উত্তেজনা রয়েছে বাজারে। কমপ্যাক্টের আকারে বাজারে অনেক স্মার্টফোন রয়েছে। তাদের ফিচার্সও মন্দ নয়। তবে তাদের সঙ্গে পাল্লা দিতে সোনির ফ্রন্টলাইনে আরও একটি ফোন যুক্ত হলে, মন্দ কী..
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
