Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মঙ্গলগ্রহে মাটির নীচে বিশাল হ্রদে জলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
মঙ্গল গ্রহে মাটির তলায় এক বিশাল হ্রদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এই প্রথম মঙ্গল গ্রহে এই ধরনের হ্রদের সন্ধান পাওয়া গেল। এই হ্রদে জল এমনকি প্রাণের সসন্ধান পাওয়া যেতে পারে। বুধবার এই খবর জানিয়েছেন বিজ্ঞানীরা।

বরফের নীচে এই হ্রদের সন্ধান পাওয়া গিয়েছে। এই হ্রদটি ২০ কিমি লম্বা বলে মনে করা হচ্ছে। এক মার্কিন জার্নালে এই খবর প্রকাশিত হয়েছে। এটি মঙ্গলের মাটিতে পাওয়া সবথেকে বড় হ্রদ।
“সেখানে যে জল রয়েছে এই বিষয়ে কোন সন্দেহ নেই।” বলে জানিয়েছেন ইটালির মহাকাশ গবেষনা সংস্থার মঙ্গলগ্রহ মিশনের প্রধান এনরিকো ফ্লামিনি। এখন ঠান্ডা হলেও এক সময় মঙ্গল গ্রহে তাপমাত্রা কম ছিল ৩৬ লক্ষ বছর আগে মঙ্গল গ্রহে অনেকগুলি হ্রদ জলে পূর্ণ ছিল।
এই আবিষ্কারের ফলেই মঙ্গলে প্রাণের সন্ধানের জন্য নতুনভাবে নড়েচড়ে বসেছেন বিজ্ঞানীরা। মঙ্গলে প্রান খোঁজার কাজ অনেক বছর ধরেই চলছে। আর এই আবিষ্কার সেই জল্পনাকেই আবার উষ্কে দিল।
২০৩০ সালের মধ্যে NASA মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। আর সেইখানে জলের সন্দান পেলে ভবিষ্যতে লাল গ্রহে মানুষের বসতি গড়তে সুবিধা হবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
যদিও নির্দিষ্ট এই হ্রদের জলে সাঁতার কাটা সম্ভব হবে না। এমনকী এই জন পানের অযোগ্য। মাটি থেকে ১.৬ কিমি নীচে বরফের আকারে এই জল রয়েছে বলে জানা গিয়েছে।
এই জলে প্রাণ রয়েছে কী না তা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। হিমাঙ্কের অনেক নীচে তাপমাত্রা থাকার কারণে কী ধরনের প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে জা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও সোডিয়ামের উপস্থিতির কারণে এই ঠান্ডা আবহাওয়াতেও তরল অবস্থায় থাকতে পারে লাল গ্রহে মাটির নীচে এই হ্রদের জল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications