Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অ্যান্ড্রয়েড বিটায় হোয়াটসঅ্যাপের রিক্যুয়েস্ট মানি ফিচার
এ বছরের শুরুতেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ পেমেন্টের ফিচার এসেছে। তারপর আরও আপগ্রেড করেছে এই ফিচার। এসেছে UPI ID পাঠানো কিংবা QR code payments-এর নতুন সুবিধা। এখন অ্যান্ড্রয়েডের বিটা ভার্সানে আরও নতুন ফিচার। আপনার কনট্যাক্ট লিস্টে কারওর কাছ থেকে টাকা চাইতে পারেন আপনি। নতুন ফিচার, রিক্যুয়েস্ট মানি।

এর আগে হোয়াটসঅ্যাপ পেমেন্টের মধ্যে দিয়েই শুধু টাকাপয়সা পাঠানো যেত। তবে এখন UPI ID কিংবা QR code payments দিয়েই টাকা পাঠানো যায়। তাই সরাসরি কনট্যাক্ট সিলেক্ট করে টাকা পাঠানো সম্ভব নয়। তবে আরও সুবিধা বাড়ছে। হোয়াটসঅ্যাপের Android beta version 2.18.113-তে রিক্যুয়েস্ট মানির নতুন অপশন দেখা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপে টাকা পয়সা চাওয়া যাবে কীভাবে
হোয়াটসঅ্যাপ পেমেন্টসে টাকা চাইতে গেলে কী করতে হবে দেখে নিন।
ধাপ ১- হোয়াটসঅ্যাপ খুলুন, ওপরে ডানদিকের কোনায় তিনটে ডটওয়ালা লাইনে ট্যাপ করে সেটিংস খুলুন
ধাপ ২- পেমেন্টসে যান, সেখান থেকে নিউ পেমেন্ট
ধাপ ৩- সেখানে দুটি অপশন পাবেন UPI ID এবং QR Code
ধাপ ৪- যে কোনও একটা সিলেক্ট করলে দুটি অপশন, সেন্ড মানি আর রিক্যুয়েস্ট মানি
ধাপ ৫- কতটাকা চাইছেন তা লিখে রিক্যুয়েস্ট মানিতে ট্যাপ করুন। সেন্ড করুন। রিক্যুয়েস্ট সেন্ড হলে নোটিফিকেশন আসবে। যাকে পাঠাচ্ছেন, তাকে কিন্তু ইউপিআই পিন দিতে হবে।
রিক্যুয়েস্ট কতক্ষণ থাকবে
২৪ ঘণ্টা। এরপর রিক্যুয়েস্ট এক্সপায়ার করে যাবে। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না পাঠালে আবার নতুন করে চাইতে হবে আপনাকে। @WABetaInfo-র ট্যুইটার অ্যকাউন্টে রিক্যুয়েস্ট মানি অপশনের স্ক্রিন শট রয়েছে। আরও বলা আছে Settings → Payments → Payment requests অপশনে গিয়ে রিক্যুয়েস্টের কথা। আপনার এই রিক্যুয়েস্ট সংক্রান্ত সব কিছু পেমেন্ট হিস্ট্রি অপশনে থেকে যাবে।
হোয়াটসঅ্যাপের রিক্যুয়েস্ট মানি অপশন আদৌ কি কাজের? জানাতে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications