Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপ-এ যোগ হল নতুন একটি কাজের ফিচার
কয়েক মাস ধরেই রেস্ট্রিকটেড গ্রুপ বানানোর কাজ করছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যানড্রয়েড, iOS ও উইন্ডজ ফোনের সব গ্রাহকের ফোনে এই ফিচার পৌঁছে গেল। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সেই গ্রুপের সদস্যদের গ্রুপে পোস্ট করা থেকে বিরত রাখতে পারবেন।

ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার দেওয়া শুরু হয়ে গিয়েছে। এছাড়াও iOS বিটা ভার্সানেও এই ফিচার হাজির হয়েছে বলেই খবর। খুব শিঘ্রই স্টেবেল ভার্সানেও এই ফিচার চলে আসবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে এই ফিচার কাজ করে?
'Group Info’ এর মধ্যে 'Group Settings’ এ নতুন রি Send Messages ফিচার যোগ হয়েছে। আপনি কোন হোয়াটসঅ্যাপগ্রুপে অ্যাডমিন হলে এই Group Settings এ যেতে পারবেন। এখানে 'edit group info’ ও 'send messages’ নামে দুটি অপশান পাবেন।
রস্ট্রিকটেড গ্রুপ তৈরী করতে 'Send Messages’ সিলেক্ট করে 'Only Admins’ সিলেক্ট করুন। এই অপশান সিলেক্ট করলে শুধুমাত্র গ্রুপের অ্যাডমিন সেই গ্রুপে পোস্ট করতে পারবেন। অন্য সদস্যরা গ্রুপে কোন পোস্ট করতে পারবেন না। এই সেটিংস বদল করলে গ্রুপের সব সদস্যের কাছে একটি ঞ্জোটিফিকেশান যাবে। পরে যে কোন সময় অ্যাডমিন এই সেটিংস বদল করতে পারবেন।
বিভিন্ন গ্রুপে স্প্যাম ও প্রোমশানাল মেসেজ পোস্টিং বন্ধ করতেই এই ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও কোম্পানি জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফিচার বিশেষ কাজে আসবে।
আপনি যদি কোন গ্রুপের অ্যাডমিন হন আর সেই গ্রুপের সদস্যরা সারাক্ষন বিরক্তিকর মেসেজ ফরওয়ার্ড করে গ্রুপের সদস্যদের ফোনের নোটিফিকেশান স্ক্রিন ভরিয়ে তোলে তবে আপনি হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান থেকে এই Send messages ফিচারে Only Admins সিলেক্ট করে গ্রুপের সদস্যদের পোস্ট করা থেকে বিরত করতে পারেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications