Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপ মেসেজ ট্র্যাক করতে এই ব্যবস্থা নিতে পারে কেন্দ্র
হোয়াটসঅ্যাপে সব মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকে। ফলে সরকারের পক্ষে কোন মেসেজ ট্র্যাক করা অসম্ভব। অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপ মেসেজ ট্র্যাক করার চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছে কেন্দ্র। এবার মেসেজ ট্র্যাকিংয়ের জন্য নতুন পরামর্শ দিল কেন্দ্র। সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেক মেসেজের সঙ্গে একটি আলফা-নিউমেরিক হ্যাশ ব্যবহার করলে পরে সেই মেসেজ ট্র্যাক করতে সুবিধা হবে।

এর ফলে কোন অসাধু মেসেজ হোয়াটসঅ্যাপে ছটিয়ে পড়লে তা কোথা থেকে প্রথম পাঠানো হয়েছিল তা ধরা যাবে। যদিও এই জন্য হোয়াটসঅ্যাপকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করতে হবে না। সুরক্ষা স্তর বজার রেখেই কাজ করবে নতুন এই পদ্ধতি।
যখনই নতুন কোন মেসেজ পাঠানো হবে সেই মেসেজের সঙ্গে থাকবে একটি আলফা নিউমেরিক হ্যাস। সেই মেসেজ যখনই ফরওয়ার্ড করা হবে তখন এই হ্যাস মেসেজের সঙ্গেই ঘুরতে থাকবে। ফলে সরকারের পক্ষে মেসেজ কোথায় শুরু হয়েছিল খুঁজে বার করতে সুবিধা হবে।
এই মুহূর্ত ভারতে হোয়াটসঅ্যাপ গ্রাহকের সংখ্যা প্রায় ৪০ কোটি। এই বিপুল পরিমাণ গ্রাহক থাকার কারণেই এই মেসেজিং প্ল্যাটফর্মকে ট্র্যাক করার চেষ্টা অনেকদিন ধরেই চালিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। যদিও সরকারের এই অনুরোধ অস্বীকার করে আসছে মার্কিন কোম্পানিটি। হোয়াটসঅ্যাপের দাবি সরকারকে মেসেজ ট্র্যাক করার সুযোগ দিলে মেসেজিং প্ল্যাটফর্মের সুরক্ষার সঙ্গে আপোষ হবে। এই মুহূর্তে যা প্রযুক্তি রয়েছে তাতে হোয়াটসঅ্যাপে মেসেজ সুরক্ষা বজায় রেখে ট্র্যাকিং করা সম্ভব নয়। যদিও এই বিষয়ে হাল ছাড়তে রাজি নয় কেন্দ্র। 'আইনশৃঙ্খলা’-র দোহাই দিয়ে যে কোন মূল্যে হোয়াটসঅ্যাপ মেসেজ ট্র্যাক করতে চায় দেশের সরকার।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
